ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিস টাইমে বিপত্তি। হুগলির ভদ্রেশ্বরে বেলাইন মালগাড়ির ইঞ্জিন। যার ফলে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর, একটি মালগাড়ি আজ, শুক্রবার সকালে হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। সেই সময়ে সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ ভদ্রেশ্বরে মালগাড়িটির ইঞ্জিন বেলাইন হয়ে যায়। এর ফলে, আপ ও রিভার্স লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বর্তমানে শুধুই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এদিকে অফিস টাইমে এই বিপত্তি ঘটায় বিপাকে পড়েছেন যাত্রীরা। সূত্রের খবর, ডাউন লাইনেও রেল পরিষেবায় সমস্যা হচ্ছে। দেরিতে চলছে একাধিক লোকাল।

আরও পডুন: শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

রেলের তরফে জানানো হয়েছে, মালগাড়ির ইঞ্জিনটি লাইনে তোলার কাজ চলছে। বেশ কিছুটা সময় লাগবে। ভদ্রেশ্বরে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। ইঞ্জিনটি সরানো সম্ভব হলে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলেই আশ্বাস রেলের। আপাতত কোনও ট্রেন এই দুর্ঘটনার ফলে বাতিল হয়নি। পূর্ব রেলের সিপিআরও-র তরফে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কীভাবে মালগাড়ির ইঞ্জিনটি বেলাইন হল? তদন্ত করে দেখা হবে বলে রেল সূত্রে খবর।

মুখ্যমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্র! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু