সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

সাতসকালে রাজ্যজুড়ে ফের অ্যাকশন মুডে ইডি। আবগারি শুল্ক দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি অভিযানে নামল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে রাজ্যজুড়ে ফের অ্যাকশন মুডে ইডি। আবগারি শুল্ক দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি অভিযানে নামল ইডি। এই মামলার সূত্রে শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকেই কলকাতার একটি মদ বিক্রয়কারী সংস্থার অফিসে, পুরুলিয়া এবং ভিন রাজ্যের কয়েকটি সংস্থায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গিয়েছে, পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া বাজার সংলগ্ন এলাকায় এক হোটেল মালিকের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ওই ব্যবসায়ীর নাম সুরজ বিশ্বকর্মা।

পাশাপাশি সুরজের মালিকানাধীন রেস্তোরাঁও তদন্ত চালাচ্ছে ইডি। তদন্ত চলাকালীন বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলছে কলকাতার একটি মদ বিক্রয়কারী সংস্থার অফিসেও। জানা গিয়েছে, মদ বিক্রির ক্ষেত্রে আবগারি শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই মদ বিক্রয়কারী সংস্থার বিরুদ্ধে। এমনকী ওই সংস্থার মদ যে যে রেস্তোরাঁতে বিক্রি হত, সেই সব জায়গাতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। আবগারি শুল্ক নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে ২০১৫-২০১৬ সালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। তদন্তে বিষয়টি খোলাসা হলে অর্থাৎ আর্থিক অসঙ্গতির বিষয়টি সামনে এলে ২০২১ সালে ECIR দায়ের করে তদন্তে নামে ইডি। এছাড়া সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বনগাঁর সুভাষপল্লি এবং খড়দহের পাতুলিয়ায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় মধ্য কলকাতার লালবাজার সংলগ্ন এলাকায় হানা দিয়েছিল ইডি। পাশাপাশি সল্টলেকের মোট পাঁচ জায়গায় তল্লাশি চালায় পুলিশ। সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। ওই বাড়ির মালিকের উড়ান সংস্থা ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’-সহ একাধিক সংস্থা রয়েছে। ওই সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো ভিভিআইপি-দের চার্টার্ড বিমান ভাড়া দিত বলে অভিযোগ। মধ্য কলকাতার ২৯-এ ওয়েস্টন স্ট্রিটে একটি অফিসেও হানা দেয় ইডি। সেখানে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিস রয়েছে বলে সূত্রের খবর।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই