পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়ি ও ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্ত করতে সাতসকালে মদন মিত্রের ভবানীপুর, কামারহাটি, জোকার ঠিকানা-সহ আট জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বিধায়ককে। 

জানা গিয়েছে, শনিবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল বের হয়। তারপর তাঁরা কামারহাটি, সন্তোষপুর, বেহালা, কালীঘাটে একাধিক জায়গায় পৌঁছে যায়। বেলেঘাটা, দক্ষিণেশ্বর, সন্তোষপুর, ভবানীপুর সহ মোট ৮ জায়গায় এদিন একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সকাল ৬টায় মদন মিত্রের বাড়িতে প্রবেশ করেছিলেন তদন্তকারীরা। ৩ঘণ্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি অভিযান। মদন মিত্রের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

ইডি সূত্রে খবর, কামারহাটি পুরসভায় যে নিয়োগ হয়েছিল, সেই তদন্ত করতে গিয়ে মদন মিত্রের নাম সামনে আসে। ধৃত অয়ন শীলের ডায়রি থেকে একাধিক প্রভাবশালীদের নাম পাওয়া গিয়েছিল। সেখানে নাম কোডে রাখা ছিল। সেখানেই একটি কোড ছিল ‘MM’। অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেটি মদন মিত্র। এই তথ্যের ভিত্তিতে অনেকদিন ধরেই তদন্ত চালানো হচ্ছিল। একাধিক সাক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই বিষয়ে এবার মদন মিত্রকে সোজাসুজি জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই কারণেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কামারহাটি পুরসভায় কীভাবে দুর্নীতি হয়েছিল, তার সমস্ত হদিশ পেতে চাইছে তদন্তকারীরা। কাদের রেকমেন্ড করা হয়েছিল, কত টাকার লেনদেন হয়েছিল, কতটা ভূমিকা রয়েছে মদন মিত্রের, সবটাই জানতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণে শনিবার সাতসকালে একসঙ্গে মদন মিত্রের ফ্ল্যাট, কামারহাটির বাড়ি, ভবানীপুরের ফ্ল্যাট, সন্তোষপুর ও মেট্রোপলিটনের একটি ক্লাবেও হানা দিয়েছেন তদন্তকারীরা।  

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস