ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: কামারহাটি, ভবানীপুর সহ মদন মিত্রের একাধিক ঠিকানাতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। বিধায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলছেন তদন্তকারীরা। পুর নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের ভূমিকা কতটা, খতিয়ে দেখতেই অভিযান চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, প্রায় ১২৫টির বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদন মিত্রের নাম জড়িয়ে রয়েছে।

ইডি সূত্রে দাবি, কামারহাটি পুর সভার পাশাপাশি একাধিক পুরসভায় বিভিন্ন পদে বেআইনি ভাবে অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন মদন মিত্র। টাকার বিনিময়ে সেই কাজ করেছিলেন। শুধু তাই নয়, সোনাদানার মাধ্যমেও ঘুষ নেওয়া হয়েছিল বলে দাবি ইডির। তিনি সরাসরি না নিলেও তাঁর কাছে ঘুষের টাকা পৌঁছে যেত ‘মিডলম্যান’দের মাধ্যমে। এই মিডলম্যানদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কামারহাটি, সন্তোষপুর, বেহালা, কালীঘাট, বেলেঘাটা, দক্ষিণেশ্বর, সন্তোষপুর, ভবানীপুর সহ মোট ৮ জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সকাল ৬টায় মদন মিত্রের বাড়িতে প্রবেশ করেছিলেন তদন্তকারীরা। ৩ঘণ্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি অভিযান। মদন মিত্রের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে ধৃত অয়ন শীলের সূত্র ধরেই পুরসভায় দুর্নীতির বিষয়টিও প্রকাশ্যে আসে। সেই সময় পুরসভায় ঘুষ দিয়ে দেদার চাকরি বিক্রির অভিযোগ ওঠে। যোগ্যরা চাকরি পাননি।  অয়নের সল্টলেকের দফতর থেকে এই সংক্রান্ত উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করেছিল সিবিআই। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থার অভিযোগ তুলে শুক্রবার রাত থেকে সরব হয়েছেন মদন। পুরসভার সকল কাউন্সিলরদের পদত্যাগ করার নির্দেশ দেন। পাশাপাশি আগামী নির্বাচনে পুরসভায় ফের তৃণমূলের পতাকা ওড়াবেন বলেও জানান। তার মধ্যেই তাঁর বাড়িতে পুরনিয়োগ দুর্নীতির তদন্ত করতে হাজির হয়েছে ইডি। 

বাড়ির ডাউন পেমেন্ট নিয়ে দুশ্চিন্তা? রইল সঞ্চয় বাড়ানোর ৩ কৌশল

১ মিনিটেই ম্যাজিক, লক্ষ্মীপুজোর জন্য পুরনো রুপো ও তামার বাসন ঝকঝকে করে নিন

আর্থিক উন্নতি ও সমৃদ্ধি চান? এই গাছ বাড়িতে রাখলেই মিলবে ফল!

সারাদিন থাকবে ভরপুর এনার্জি! জেনে নিন ড্রাই ফ্রুটসের ৩ উপকারিতা

ওজন কমানোর ওষুধেই বাড়তে পারে সমস্যা! কি বলছেন বিশেষজ্ঞরা?

ওজন কমাতে চান? এই ৫ শরীরচর্চা থেকে নিজেকে দূরে রাখুন

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে