বুধের সকালে গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের বাড়িতে তল্লাশি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের বাড়িতে তল্লাশি চালাল ইডি। বুধের সকালটা মোটেই ভাল হল না ওই গ্রহ রত্ন বিক্রেতার জন্য। সল্টলেক যথেষ্ট আভিজাত্যপূর্ণ এলাকা। সেখানে ইডির তল্লাশি চালানোর ঘটনার খবর চাউড় হতেই পড়ে গিয়েছে শোরগোল। সূত্রের খবর, ওই বিক্রেতা এজেন্টের বিরুদ্ধে গ্রহরত্ন আমদানি-রফতানির মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। অনেকদিন ধরেই এই সংক্রান্ত তথ্য ইডি আধিকারিকদের কাছে আসছিল। শেষ পর্যন্ত বুধবার ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান।

পেশায় গ্রহরত্ন ডিলারের বিরুদ্ধে কমপক্ষে সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। কিছুদিন আগে গ্রহরত্ন আমদানি রপ্তানির বিষয়টি নজরে আসে ডিআরআই অর্থাৎ ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স আধিকারিকদের।  তারপরেই তদন্তে নামে ইডি। বুধবার সকাল সকাল সল্টলেকে ইডির অফিস থেকে আধিকারিকদের একটি দল যায় সল্টলেকে ওই গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের বাড়িতে। শুরু হয় তল্লাশি। টাকা বিদেশে পৌঁছেছে কিনা সেই বিষয়ে জোড়ালো তদন্ত করে দেখছে ইডি।

প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যের মধ্যে সল্টলেকে তল্লাশি শুরু হল বুধবার। বাইরের বেশ কিছু রাজ্যে কিন্তু এই আর্থিক তছরুপি প্রসঙ্গে ইডি তদন্ত করছে। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, দেশের ছয়টি রাজ্যে ইডির ম্যারাথন তল্লাশি চলছে। ২০২৫ সালের মার্চ মাসে সিবিআই সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। এটি একটি বেটিং অ্যাপ চক্রের সঙ্গে যুক্ত বিষয় নিয়ে ছিল। পাশাপাশি ব্যাঙ্ক ঋণের নামে প্রতারণার অভিযোগও ছিল। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে সল্টলেকের এইচবি ব্লকে ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি হয়। এই তল্লাশির সঙ্গে ঝাড়খণ্ডের একটি ব্যবসায়িক যোগ ছিল। সব মিলিয়ে বারবার ইডির তল্লাশি কাণ্ডে শিরোনামে আসছে সল্টলেক। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা