পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীন ঘোষকে তলব করল ইডি। এই নিয়ে তিনবার ওই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। আগামী সপ্তাহে রথীনকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফে। সূত্রের খবর, তিনি হাজিরা দেবেন বলে ইডির আধিকারিকদের জানিয়েও দিয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলার হাত থেকে পিঠ বাঁচাতে মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহাদের শিবিরে যোগ দিয়েছেন রথীন ঘোষ। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক এখন ‘আসল তৃণমূল’ শিবিরে। এবার সেই ঋতব্রত ঘনিষ্ঠ রথীনকে ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পডুন: ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রথীন ঘোষকে দুবার ডেকে পাঠিয়েছিল ইডি। শারীরিক অসুস্থতার কারণে দেরিতে হলেও ইডির সমনে দুবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রথীন ঘোষ। যদিও কেন তাঁকে ডেকে পাঠানো হচ্ছে? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন খাদ্যমন্ত্রী বারবার বলেছেন, ‘আমি বেশি কিছু জানি না। কিছু কাগজপত্র আমার থেকে চেয়েছে। সেটাই দিতে এসেছি। দেখি ওরা কী বলে।’ ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় অনেক তথ্য রয়েছে রথীনের কাছে। বেশ কিছু বিষয় জানেন তিনি। যদিও গত দুবার জিজ্ঞাসাবাদ করেও সেই বিষয়ে সন্তোষজনক কোনও উত্তর পায়নি ইডি। এমমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। তাই পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীনকে তলব করা হয়েছে।

ওই একই মামলায় টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতেই গ্রেফতার হয়েছিলেন সুজিত বসু। এবার কী রথীন ঘোষকেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? জল্পনা রাজ্য রাজনীতিতে।

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী