ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি ,সাঁকরাইল: এবার হাওড়ার সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করল স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ শুক্রবার তিনটি ম্যাটাডোরে করে প্রচুর পরিমাণে ত্রিপল, কম্বল, শাড়ি ,ধুতি ও অন্যান্য ত্রাণ সামগ্রী সারেঙ্গায় তৃণমূল বিধায়কের(TMC MLA) গোডাউন থেকে অন্যত্র পাচার করা হচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা ওই গাড়িগুলি আটকায়। শুরু হয় তুমুল বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রিয়া পাল বর্তমানে ঋতব্রতদের শিবিরের বিধায়ক। এই ঘটনায় তাই সোরগোল পুড়ে গেছে রীতিমতো। গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন কেন এত ত্রাণ সামগ্রী বিধায়কের গোডাউনে এতদিন ছিল?

গরিব গ্রামবাসীদের বিলি না করে তিনি কেন মজুদ করে রেখেছিলেন? পরবর্তীকালে সরকারি আধিকারিকরা সেখানে পৌঁছে প্রয়োজনীয় নথি বিক্ষোভকারীদের দেখান। এরপর বিক্ষোভকারীরা শান্ত হন।এরপর বিধায়ক প্রিয়া পালের(MLA Priya Pal) হিরাপুরের গাড়ির গ্যারেজ থেকেও প্রচুর ত্রিপল উদ্ধার হয়েছে। গ্রামবাসীরা সাঁকরাইল থানার পুলিশের কাছে ওই বিধায়কের বাড়ি তল্লাশির দাবি জানিয়েছে। গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ ত্রাণের যাবতীয় জিনিসপত্র বাইরে পাচার করা হচ্ছিল। খোলা বাজারে সেগুলো বিক্রি করে মুনাফা আদায় করা হত। এর আগে প্রিয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী চিঠি দিয়ে তোলাবাজি সহ নানা অভিযোগ এনেছিলেন।

সেই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও সেই অভিযোগ সামনে আসার পর তাকে গুরুত্ব দেননি প্রিয়া। এবারেও এই ঘটনার পর সাঁকরাইলের বিধায়কের দাবি যেসব ত্রাণ সামগ্রী বিলি হয়নি সেগুলো যাতে ফেরত নেওয়া হয় সেই জন্য তিনি জেলাশাসককে চিঠি লিখেছিলেন। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এর সঙ্গে দুর্নীতির কোন যোগ সূত্র নেই।

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়িমালিকের

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী