এবার অনুব্রতর হিসেব রক্ষককে তলব করল ইডি

অন্যদিকে, সায়গল হোসেনের স্ত্রীকে তলব করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। উল্লেখ্য, গতকাল দিল্লিতে সুকন্যা মণ্ডলকে তলব করেছিল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) আরও এক ঘনিষ্ঠকে তলব করল ইডি (ED)। সূত্রের খবর, অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারিকে তলব করা হয়েছে। অন্যদিকে, তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের স্ত্রীকেও।

জানা গিয়েছে, দিল্লির ইডি দফতরে আগামী ২ নভেম্বর ডেকে পাঠানো হয়েছে মনীশ কোঠারিকে। অন্যদিকে, সায়গল হোসেনের স্ত্রীকে তলব করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। উল্লেখ্য, গতকাল দিল্লিতে সুকন্যা মণ্ডলকে তলব করেছিল ইডি। তবে সেই হাজিরা দেননি অনুব্রত কন্যা। মেল করে জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত হতে পারছেন না। পরে হাজিরা দেবেন।

প্রসঙ্গত, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড এবং নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড দু’ই সংস্থার ডিরেক্টর পদে নাম রয়েছে সুকন্যার। সিবিআই চার্জশিটেও উল্লেখ রয়েছে এই দু’ই সংস্থার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গত ২২ অক্টোবর দিল্লি নিয়ে গিয়েছে  ইডি। রাউস অ্যাভিনিউ কোর্টে ধাক্কা খাওয়ার পরে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছিলেন সায়গল। বহাল ছিল দিল্লি হাইকোর্টের রায়। ওই দিন সুপ্রিম কোর্ট অনুমতি দেওয়ার পরেই সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে ৭ দিনের হেফাজতে নেয় ইডি। 

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের সশরীরে হাজিরা নির্দেশ, না মানায় জেল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ আদালত

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন অরূপ বিশ্বাসের

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের