তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তদন্তে নতুন মোড়। এবার দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বর্তমান কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব করল ইডি। তদন্তের স্বার্থে চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। শুভাশিস চক্রবর্তী বর্তমানে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা তদন্তে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই প্রসঙ্গে শুভাশিস বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রথমে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি ইডির কাছে হাজিরার জন্য কিছু অতিরিক্ত সময় চাওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে একই মামলায় বেসরকারি বিমান সংস্থা কেয়ারওয়েল-এর দুই কর্ণধার পবন জাজু ও রমেশ জাজু-কে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তদন্তকারী সংস্থার দাবি, তৃণমূলের দলীয় তহবিল থেকে ওই সংস্থার কাছে প্রায় ১৬০ কোটি টাকা গিয়েছিল। অভিযোগ, সেই টাকা ব্যবহার করেই বিমান ও হেলিকপ্টার কেনা হয়। এই আর্থিক লেনদেনের মাধ্যমে টাকা পাচারের কোনও যোগ রয়েছে কিনা , তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মামলার সূত্রপাত হয় গত ১৮ জুন। দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক বিধাননগর সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বড়সড় সাইবার প্রতারণার টাকা কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে এবং সেই তালিকায় তৃণমূলের কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে বলে সন্দেহ রয়েছে। 

আরও পড়ুন: পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে এবং পরের দিন সংশ্লিষ্ট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সাময়িকভাবে বন্ধ রাখতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এরপর এই আর্থিক লেনদেনের তদন্তভার গ্রহণ করে ইডি। এদিকে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের সাংগঠনিক স্তরে ভাঙনের অভিযোগ সামনে এসেছে। দলের সংসদীয় ও পরিষদীয় শিবিরে মতবিরোধের আবহের মধ্যেই প্রাক্তন কোষাধ্যক্ষ এবং বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ঘনিষ্ঠ অরূপ বিশ্বাস তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের