পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বড়সড় যোগের ইঙ্গিত মিলল। ভবানীপুরের একটি হোটেলে অভিযান চালিয়ে থাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিদেশি মাদক এমডিএমএ (MDMA), যা ‘মলি’ বা ‘এক্সট্যাসি’ নামে পরিচিত। এই মাদক শহরের রেভ পার্টিতে সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই তরুণীর নাম সুপওয়াদি সুকুলিয়াত এবং সুথুওয়ানা কুট। তারা থাইল্যান্ডের ব্যাংককের বাসিন্দা। অভিযোগ, পর্যটক সেজে ট্যুরিস্ট ভিসায় বিমানে কলকাতায় এসে মাদক পাচারের পরিকল্পনা করেছিলেন।

জানা গিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে কলকাতা বিমানবন্দর থেকে তারা ভবানীপুরের একটি হোটেলে ওঠেন। আগে থেকেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নজরদারিতে ছিল এসটিএফ। হোটেলে হানা দিয়ে দুই বিদেশিনীর তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে প্রায় ২০ গ্রাম এমডিএমএ উদ্ধার হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। তদন্তকারীদের মতে, এই বিদেশি মাদক মূলত শহরের বিভিন্ন রেভ পার্টিতে সরবরাহ করার পরিকল্পনা ছিল। গোয়েন্দাদের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল, ব্যাংকক থেকে কলকাতায় নিয়মিতভাবে এমডিএমএ, এলএসডি, কোকেন-সহ একাধিক বিদেশি মাদক পাচারের চেষ্টা চলছে। সাধারণত ডার্ক ওয়েবের মাধ্যমে এই চক্র পরিচালিত হয় এবং কলকাতায় তাদের স্থানীয় এজেন্টও সক্রিয় রয়েছে বলে সন্দেহ পুলিশের।

আরও পড়ুনঅন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

তদন্তে উঠে এসেছে, থাইল্যান্ডের কয়েকটি শহরের মাদক পাচারকারীদের সঙ্গে কলকাতার একটি চক্রের যোগাযোগ ছিল। সেই সূত্র ধরেই এসটিএফ জানতে পারে, নির্দিষ্ট দিনে দুই বিদেশি তরুণী ভবানীপুরের একটি হোটেলে উঠবেন এবং সেখান থেকেই মাদক স্থানীয় এজেন্টদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছেন, মাদক পাচারের বিষয়ে তাঁদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। এতটাই কৌশলে মাদক বহন করা হয়েছিল যে ব্যাংকক এবং কলকাতা দুই বিমানবন্দরের স্ক্যানিং ব্যবস্থাও তা শনাক্ত করতে পারেনি। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর আগে তাঁরা কলকাতা বা ভারতের অন্য কোনও শহরে একই ধরনের মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন কি না। পাশাপাশি এই চক্রের সঙ্গে যুক্ত কলকাতার এজেন্টদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ মনে করছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে আন্তর্জাতিক মাদক পাচারচক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের