কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফাঁকা বহু আসন, ভর্তির সময় বাড়ালো শিক্ষা দফতর

নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চাইলে স্নাতক স্তরে ভর্তির জন্য আবার পোর্টাল খুলতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেরিয়ে গিয়েছে স্নাতক স্তরে ভর্তির নির্ধারিত সময়। তবুও রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা পড়ে রয়েছে বহু আসন। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসন ভরাতে এবার স্নাতক স্তরে ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্য শিক্ষা দফতরের তরফে এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চাইলে স্নাতক স্তরে ভর্তির জন্য আবার পোর্টাল খুলতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালানো যাবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাজ্যের শিক্ষা দফতরের তথ্যে দেখা যাচ্ছে, রাজ্যে স্নাতক স্তরে একাধিক প্রতিষ্ঠানের বহু আসন এখনও ফাঁকা পড়ে রয়েছে৷ আর সে কারণেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে পুনরায় ভর্তি প্রক্রিয়া চালু করা নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে আগের নির্দেশিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শেষে নতুন শিক্ষাবর্ষে স্নাতক স্তরের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। কিন্তু শিক্ষা দফতরের তরফে নতুন করে আবার ভর্তি প্রক্রিয়া শুরু করায়, ক্লাস শুরুর সেই তারিখ আরও পিছবে। পুনরায় ফাঁকা আসনে ভর্তি প্রক্রিয়া শুরু হলে ক্লাস শুরু হতে বেশ খানিকটা দেরি হবে। এদিকে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। স্নাতকোত্তরে ভর্তির জন্য ১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা।  স্নাতকোত্তর স্তরে আগামী ২১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা। ২১ তারিখে ভর্তি প্রক্রিয়া সম্পুর্ণ হলে ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ