তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চর্চায় ডিম! রাজ্যে পালাবদল হতেই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-নেত্রীদের ঘিরে ‘চোর চোর’ স্লোগান উঠছে। এই আবহে জনরোষের মুখে পড়েন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সনৎ দে। সোমবার (১ জুন) নৈহাটিতে এই ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, গতকাল রাতে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে বাইকে করে ওই বিধানসভা এলাকায় তৃণমূলের প্রধান কার্যালয়ে আসেন। হেলমেট পরেছিলেন তিনি। হেলমেট পরেই কার্যালয়ে ঢোকেন তিনি। সেই সময়ে এলাকার মানুষ তৃণমূলের ওই পার্টি অফিস ঘিরে ফেলেন। যার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর সনৎ দেকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে জনতা। চলে চোর চোর স্লোগান।

আরও পড়ুন-কেউ ভিক্ষা করছেন, কেউ সংসারে ব্যস্ত, জানুন ভোজপুরি অভিনেত্রীরা আজ কোথায়?

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সনৎ দে যখন পার্টি অফিসে আসেন তখন তাঁর হাতে বড় ব্যাগ ছিল। কোনও অবৈধ জিনিস বা নথিপত্র সরানোর উদ্দেশেই তিনি ওই ব্যাগ নিয়ে কার্যালয়ে ঢুকেছিলেন বলে অভিযোগ বিজেপির। আরও দাবি করা হয়েছে, ওই পার্টি অফিসে অনেক বেআইনি জিনিস থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনকে ওই পার্টি অফিসে তল্লাশি চালানোর দাবিও জানিয়েছে বিজেপি।

একইভাবে মঙ্গলবার (২ জুন) বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে বর্ধমান আদালতে তোলা হয়। তাঁকে গাড়িতে করে আদালতের সামনে আনা হয়। দেখা যায়, গাড়ির মধ্যেই হেলমেট পরানো হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এরপর হেলমেট পরা অবস্থায় তড়িঘড়ি আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা