জঙ্গলে অ্যাডভেঞ্চারে গিয়ে বিপাকে ৮, ত্রাতা প্রশাসন

কাউকে না জানিয়ে জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে গিয়ে আটকে পড়ে শিলিগুড়ি মিলনপল্লীর ৮জন কিশোর-কিশোরী। ত্রাতা হয় প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাউকে না জানিয়ে ৫ কিশোর ও ৩ কিশোরী চলে গিয়েছিল ঘন জঙ্গলে। উদ্দেশ্য ছিল একটি ঝর্নাকে চাক্ষুষ করা। দুর্গম পাগাড়ি পথে পায়ে হেঁটে তারা সেখানে পৌঁছেও যায়। কিন্তু বিপত্তি বাঁধে ফেরার পথে। বৃষ্টির জেরে পাহাড়ি নদীতে নামে হড়পা বান। আর তাতেই নদী পার হতে গিয়ে বিপদের মুখে পড়ে ওই ৮জন। শেষে একটি বড় পাথরে আশ্রয় নিয়ে কোনও রকমে প্রাণ বাঁচায় তারা। এই অবস্থাতেই বাড়িতে ফোন করে সব কথা জানাতে বিষয়টি নিয়ে অবগত হয় জেলা প্রশাসন। কার্যত তারপরেই রাতভর চলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। শেষে ভোর রাতের দিকে নদীর জল নামার পরে ৮জনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ, এনডিআরএফ ও দমকলের কর্মীরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের দার্জিলিং(Darjeeling) জেলার শিলিগুড়ি(Siliguri) মহকুমার মাটিগাড়া ব্লকের সেভক(Sevok) ফাঁড়ি এলাকায়।   

জানা গিয়েছে, শিলিগুড়ি শহরের মিলনপল্লী(Milanpally) এলাকার ৫জন কিশোর ও ৩ জন কিশোরী কাউকে না জানিয়ে রবিবার সকালে চলে গিয়েছিল সেভকের জঙ্গলে। দুর্গম পাগাড়ি পথে পায়ে হেঁটে সেভক পেরিয়ে কালিখোলা এলাকায় তারা চলে যায় কমলা ফলস দেখতে যায়। সেই ঝর্ণা দেখে ফেরার পথেই তারা পড়ে বিপদের মুখে। পাহাড়ে ভারী বৃষ্টির জন্য কালিখোলা(Kalikhola) নদীতে হুট করে হড়পা বান চলে আসে। আর সেই সময়েই ওই নদী পার হচ্ছিল ওই ৮জন। নদীর খরস্রোতে ভেসে যাওয়ার মুহুর্তে তারা কোনওরকমে একটি বড় পাথরের ওপরে উঠে নিজেদের জীবন বাঁচায়। সেই ঘটনা ঘতেছিল বিকাল বেলায়। নদীর জল চট করে না কমায় তারা সেখানেই আটকে পড়ে ও ফোন করে যে যার বাড়িতে বিষয়টি জানায়। যেহেতু তারা একই এলাকার বাসিন্দা সেহেতু মিলনপল্লী এলাকায় মুহুর্তের মধ্যে ভ্যের বাতাবরণ তৈরি হয়। খবর যায় প্রশাসনের কানে।

সন্ধ্যা বেলায় উদ্ধারকাজ চালানো কঠিন জেলেও দার্জিলিং জেলা প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজে নামা হয়, খবর দেওয়া হয় এনডিআরএফ বাহিনী ও দমকলকেও। এরপর রাতেই শুরু হয় রোহমর্ষক উদ্ধার অভিযান। সেভক ফাঁড়ির পুলিশকর্মী ও স্থানীয় কিছু বাসিন্দার সাহায্যে নদীর পাড়েও পৌঁছে যায় পুলিশ, এনডিআরএফ ও দমকলের বাহিনী। কিন্তু কালিখোলা নদীতে তখনও হড়পা বানের ভালই স্রোত থাকায় রাতে আর নদী পার করতে পারেননি তাঁরা। ভোররাতের দিকে নদীর জল কমলে ওই ৮জনকে উদ্ধার করেন তাঁরা। সকালেই মধ্যেই তাদের ফিরিয়ে আনা হয় শিলিগুড়ি শহরের মিলনপল্লী এলাকায়। তবে জানা গিয়েছে সেই উদ্ধারকার্যের সময়ে অভিযান চালাতে গিয়ে আহত হন সেবক ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার রোশন রাই, প্রভাশ রাই এবং স্থানীয় কিছু যুবক। এরা যদি এদিন সময়মত না পৌছাতেন তবে এই কিশোর কিশোরীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা কার্যত মুশকিল ছিল বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার