পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হুগলির আরামবাগে পৈত্রিক জমি-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। গুরুতর জখম হয়েছেন তাঁর ছোট ভাই-সহ পরিবারের আরও কয়েকজন। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই ও তাঁর ছেলে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম শেখ হারুন বাদশা। তাঁর বাড়ি আরামবাগের বুলণ্ডি এলাকায়। পরিবারের দাবি, বাবার রেখে যাওয়া বেকারি ব্যবসা ও পৈত্রিক জমি-সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। মামলা বিচারাধীন থাকলেও দুই পরিবারের মধ্যে অশান্তি থামেনি। অভিযোগ, শুক্রবার রাতে চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন শেখ হারুন ও তাঁর পরিবারের সদস্যরা। সেই সময় বড় ভাই শেখ মুজিবর রহমান এবং তাঁর ছেলে অতর্কিতে তাঁদের উপর হামলা চালান। ধারালো টাঙি দিয়ে শেখ হারুনকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। হামলায় ছোট ভাইও গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাঁরা রাস্তার উপরেই পড়ে ছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শেখ হারুনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুনঃ বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা-ছেলে এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। তাঁদের গ্রেফতারে তল্লাশি শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে