শুনানির জোড়া নোটিশ, কুলপিতে SIR আতঙ্কে মৃত্যু বৃদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলপি : এসআইআর আতঙ্কে মৃত্যু হল আরও এক বৃদ্ধার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা আসমা বিবির। বছর ৭০-র আসমা বিবি জোড়া নোটিশ পেয়েছিলেন। তারপরে থেকেই আতঙ্কে ছিলেন।

জানা গিয়েছে, দুই জায়গাতে তার দুই রকম নাম। এক জায়গায় নাম আসমা বিবি আর এক জায়গায় নাম আসমা সর্দার। এরপরেই তার কাছে দুইবার শুনানির নোটিশ আসে। তিনি একটি পেনশন পেতেন। নোটিশ পাওয়ার পর থেকেই চিন্তিত হয়ে পড়েন তিনি। তাঁর আতঙ্ক ছিল পেনশন বন্ধ হয়ে যাবে না তো? বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাতো? পরিবার সূত্রে জানা গিয়েছে, নামের গরমিল দেখিয়ে প্রথমবার নোটিশ পাঠানো হয়েছিল। সমস্ত নথি জমা করার পরেও তাঁদের বাড়িতে দ্বিতীয় নোটিশ আসে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে। এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন হিয়ারিং হয় তাঁর। বাড়িতে ফিরেও এসেছিলেন। বাড়িতেই ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরেই মৃত্যু হয় তাঁর।

অন্যদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকার বাসিন্দা তথা বিএলও মায়া মুখোপাধ্যায়ের হৃদরোগে মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তিনি নামুপাড়া শুধু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। পরিবারের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও উদ্বেগের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন মায়াদেবী। সেই মানসিক চাপই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের। বিএলও-র দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি গভীর মানসিক চাপে ভুগছিলেন বলে জানালেন মৃতার ছেলে।

 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর