নাকা চেকিং থেকে লাইভ স্ট্রিমিং করার নির্দেশ, নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে ব্যাপক সক্রিয় হয়ে পড়ে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, চার কমিশনারেটের সিপি, পুলিশ সুপারদের, জেলাশাসকদের এবং ডিআইজি পর্যন্ত বদল করে দেয় নির্বাচন কমিশন। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। এবার ফের নয়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

এদিকে নাকা চেকিং থেকে এবার লাইভ স্ট্রিমিং করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং করা হবে। আর সেখান থেকে লাইভ স্ট্রিমিং করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবারই প্রথম নাকা থেকে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। আর তার জন্য লাইভ স্ট্রিমিং করার জন্য বসানো হবে অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করা গাড়িতে বসানো থাকবে অত্যাধুনিক সেইসব ক্যামেরা। ৩৬০ ডিগ্রি কভারেজ করতে পারে অত্যাধুনিক এই ক্যামেরা। এমনকী চলমান বস্তুকে ট্র্যাক করতে পারে অত্যাধুনিক ক্যামেরা। নাকা চেকিং করার সময় এই ক্যামেরাকেই ব্যবহার করে আরও কড়া নজরদারি করতে চায় নির্বাচন কমিশন।

অন্যদিকে নির্বাচন কমিশন এমন আরও নানা পদক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ একের পর এক প্রশাসন–পুলিশে রদবদল করা হয়েছে। কলকাতায় এসে খোদ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠক করে গিয়েছেন। তারপর থেকেই নানা পদক্ষেপ শুরু হয়েছে। রাতের অন্ধকারে মুখ্যসচিবকে সরিয়ে কাজ শুরু করে নির্বাচন কমিশন। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী জ্ঞানেশ কুমারকে কড়া চিঠিও লিখেছেন তিনি। আর এবার জেলাগুলিকে নাকা চেকিং করার সময় লাইভ স্ট্রিমিং করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

তাছাড়া কেন্দ্রীয় বাহিনীকে এবার দেওয়া হবে বডি ক্যামেরাও। প্রত্যেক কোম্পানিতে দুই থেকে তিনটি বডি ক্যামেরা দেওয়া হবে বলে সূত্রের খবর। এই বডি ক্যামেরার মাধ্যমে প্রত্যেক কোম্পানির জওয়ানদের গতিবিধির উপর নজর রাখা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এখন ৪৮০ কোম্পানি মোতায়েন হওয়া কেন্দ্রীয় বাহিনীর জন্য বডি ক্যামেরা দেওয়ার প্রস্তুতি নিল নির্বাচন কমিশন। জেলাশাসকদের এই বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর