দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করছে বামেরা, আইএসএফ কে কতগুলো সিট নজর সেইদিকে

Share:

নিজস্ব প্রতিনিধি:   বৃহস্পতিবার ফের বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবার ২৯৪ আসনে বামফ্রন্ট এবং সহযোগী দলগুলির লড়াইয়ের কথা জানিয়েছিলেন প্রবীণ সিপিআইএম নেতা। আর সেদিনই ১৯২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। এর মধ্যে ১৯২ জনের তালিকা প্রকাশ করে। যার মধ্যে সিপিআই(এম) ১৪০, ফরওয়ার্ড ব্লক-২১, আরএসপি-১৩,সিপিআই-১৬,এফবি-১, আরসিপিআই-১-এইভাবে আসন বণ্টন হয়েছে বলেই দেখা যায়। 

আজ বিকেল সাড়ে তিনটেতে আলিমুদ্দিন থেকে ফের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বাকি ১০২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন বলেই সূত্রের খবর। এরই মধ্যে আইএসএফ ও বাম দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে বলেই জানা গিয়েছে। দুজনেই বৃহত্তর জোট নিয়ে আশাবাদী। ফলে আজকে আইএসএফ কে কতগুলো সিট ছাড়েন সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে সূত্রের খবর আইএসএফের জন্য ৩০ থেকে ৩২ টি আসন ছাড়ার কথা ভেবেছে বামফ্রন্ট। উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের বেশ কিছু আসন আইএসএফ দাবি করেছিল বলেই জানা যায়। যদিও বামেদের তরফ থেকে কোন কোন জায়গা ছাড়া হচ্ছে সেই বিষয়টি দেখছে আইএসএফ। বেশ কিছু জায়গাকে প্রার্থী করার জন্য আবেদন করা হয়েছে। আইএসএফ তরফ থেকেও কাকে প্রার্থী করা হবে সেই নিয়েও বৈঠক করা হয়েছে।

আরও পড়ুন: রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য: বিজেপি প্রার্থীর আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে তৃণমূলের রঞ্জন

ভোট ঘোষণার পর বামেদের পাশাপাশি প্রথম দফায় প্রার্থী তালিকা  প্রকাশ করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল ২৯১টি আসনে একেবারে প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে শাসক দল তৃণমূল। এখন গোটা রাজনৈতিক মহলের নজর রয়েছে বিজেপি ও বামেদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকার দিকে। কারণ ভোট ঘোষণার আগে ও পরে শুরু হয়েছে দলবদল। তৃণমূলের ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে বাকি থাকা আসনে বামেরা কাকে প্রার্থী করবে সেটাই এখন  দেখার অপেক্ষা। 

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর