এই মুহূর্তে

ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে শোকজ কমিশনের

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটালে বিপাকে পড়ল গেরুয়া শিবির । মঙ্গলবার ঘাটালের BDO অফিসে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। এই ঘটনার পরেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বুধবার হিরনকে শোকজ করল কমিশন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে।  তবে এখন পর্যন্ত হিরনের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

BDO অফিসে গিয়ে বলেছিলেন বিজেপি প্রার্থী?  হিরন বলেছিলেন,’ আগামী দু’মাস লাঠি ঝাঁটা নিয়ে গ্রাম পাহাড়া দিন। গ্রামে কোনওপুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না ।  অবৈধ কাজগুলি বিডিও, এসডিও-রা প্ররোচনা দিচ্ছে। কারণ তাঁদের দীপক অধিকারীকে ৩০ শতাংশ কাটমানি দিতে হয়।‘আর তাঁর বক্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, লোকসভা ভোটের প্রচারের জন্য মঙ্গলবার সকালে ডেবরা গিয়েছিলেন হিরণ।  সেখানে গিয়ে তিনি  সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। এরপরেই সন্ধ্যে বেলায় বিডিও অফিসে যান হিরণ। আর তখনই  বিডিওর সঙ্গে হুমকির সুরে কথা বলেন। তবে এই প্রথম নয় এরআগেও হিরন বিতর্কিত মন্তব্য করেছিলেন। গত ২৪ মার্চ পুলিশকে আটকাতে মহিলাদের লাঠি, বঁটি, ঝাঁটা হাতে রুখে দাঁড়ানোর নিদান দিয়েছেন হিরন। তার ওই নিদান নিয়ে  নিন্দার ঝড় ওঠে।  শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়গপুরের বিধায়কের মন্তব্যের সমালোচনা করা হয়েছে। একজন জনপ্রতিনিধি এভাবে আইন হাতে তোলার নিদান দিতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ