বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড নির্বাচন কমিশনের, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার তুমুল অশান্তির জেরে বাসন্তী থানার আইসি’‌কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।

এদিকে বিধানসভার নির্বাচনী প্রচারে রক্ত ঝরেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। তাই এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে আজ, শুক্রবার তড়িঘড়ি সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রবীর ঘোষকে। এই ঘটনা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে।

অন্যদিকে বাসন্তীতে রণক্ষেত্রের ঘটনায় এবার বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। গতকাল, বৃহস্পতিবার বাসন্তীতে আক্রান্ত হয়েছিল পুলিশ। বাসন্তী বাজার এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশকর্মীও জখম হন। আজ নবান্নকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ওই এলাকায় রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে আগাম তথ্য থাকা সত্ত্বেও পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেননি অভিজিৎ পাল।

তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের মতে, এটি অত্যন্ত গুরুতর অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আজ রাত ৯টার মধ্যে এই নির্দেশের পালনের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক পর্যায়ে বড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ জন আইএএস অফিসারকে অবিলম্বে বদলির ভিত্তিতে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত অফিসারকে ২৭ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে রিপোর্ট করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করতে হবে।

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২