এই মুহূর্তে

সীমান্ত পেরোনোর সময় হাতেনাতে পাকড়াও, গ্রেপ্তার ১ ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিনিধি: ওপারে যাওয়ার চেষ্টা ভন্ডুল! টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে মালদায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের নাম রিপন বিশ্বাস। তাঁর বাড়িতে লুকিয়ে থাকার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে। মঙ্গলবার ধৃত ছয় জনকে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন খারিজ করেন।

পুলিশ সূত্রে খবর, ধৃত পাঁচ বাংলাদেশির নাম মহম্মদ কাউসার, রজব আলি, আলামিন নবি, রবিউল আলম এবং রকি শেখ। তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। সকলেরই বাড়ি বাংলাদেশে। কয়েক মাস আগে কাজের সন্ধানে তাঁরা পরিযায়ী শ্রমিক হিসেবে চেন্নাইয়ে যান। সেখানে প্রায় তিন মাস কাজ করার পর সম্প্রতি তাঁরা আবার মালদার হবিবপুর থানার অন্তর্গত পান্নাপুর এলাকায় ফিরে আসেন।

আরও পড়ুন: দলীয় পতাকার জামা গায়ে ৬০ কিমি পথ পাড়ি, মমতার টানে খানাকুল থেকে হেঁটে সিঙ্গুরে তাইবুল

অভিযোগ, পান্নাপুরে রিপন বিশ্বাসের বাড়িতে তাঁরা আশ্রয় নিয়েছিলেন। এর জন্য নিয়মিত টাকা দেওয়া হত বলে পুলিশি জেলায় উঠে এসেছে। তবে পরিস্থিতি বদলে যায় যখন কয়েকদিন আগেই রিপনের বাড়িতে ‘এসআইআর’ শুনানির একটি নোটিস আসে। বিষয়টি সামনে আসতে আতঙ্কিত হয়ে পড়েন রিপন। অভিযোগ, ধরা পড়ার ভয়ে তিনি বাংলাদেশি নাগরিকদের দ্রুত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে নির্দেশ দেন।

সোমবার গভীর রাতে রিপনের সহযোগিতায় পান্না সীমান্ত দিয়ে বাংলাদেশের ফেরার চেষ্টা করেন ওই ৫ জন। ওই এলাকায় সীমান্তের একাউন্টে কাঁটাতারের বেড়া না থাকায় পাচারের চেষ্টা সহজ হয় বলেই পুলিশের অনুমান। তবে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়নের নজরে পড়ে যায় বিষয়টি। টহল চলাকালীন ছয় জনকেই আটক করা হয় এবং পরে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের দাবি, রিপন বিশ্বাস-এর বিরুদ্ধে আগেও গরু পাচার ও সীমান্ত পারের চোরা চালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বাংলাদেশি দালালদের সঙ্গে মেলেও তিনি একটি চক্র চালাতে হলে সংগ্রহ। মাসোহারার বিনিময়ে নিজের বাড়িতে অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে এবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে জনসংযোগ তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর

ভোটমুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্যমৃত্যু! ব্যাপক শোরগোল ফলতায়

‘বুকের পাটা থাকলে ৪ তারিখ থাকবেন, দেখা হবে’, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের  

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

‘এবার রেকর্ড ভোটে জিতব’, নববর্ষে নির্বাচনী প্রচারে বেরিয়ে বললেন বলরামপুরের তৃণমূল প্রার্থী

শক্তিক্ষয় বিরোধী শিবিরের, সুন্দরবনে শতাধিক ISF কর্মীর তৃণমূলে যোগদান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ