ভোট গ্রহণের রিয়েল টাইম ভিডিও নজরদারিতে জোর, লাইভ ক্যামেরা বসাচ্ছে কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বিধানসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলোও নিজের নিজের প্রার্থীদের নিয়ে প্রচার চালাচ্ছেন। চুপ করে বসে নেই নির্বাচন কমিশনও। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তাঁরাও নিরন্তর কাজ করে চলেছেন। বাংলায় নির্বাচনের আগে একাধিক ব্যবস্থাও নিচ্ছে তারা। ভোটগ্রহণের রিয়েল টাইম ভিডিও ফিড রাখার জন্য ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছে কমিশন।

জানা গিয়েছে, বাংলায় নির্বাচনের আগে নির্বাচন কমিশন স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম এবং ফ্লাইং স্কোয়াড টিমের ব্যবহৃত গাড়ি গুলোতে লাইভ আইপি ক্যামেরা লাগানো হচ্ছে। এই ক্যামেরাগুলো রাজ্যে ভোটের দিনগুলোতে ভিডিও ফুটেজ সংগ্রহ করবে। ২৯৪ আসনে বাংলায় মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। নির্বাচন কমিশন বর্তমানে আদর্শ আচরণবিধি কঠোরভাবে পালন করার নির্দেশ দিয়েছে। আইপি ক্যামেরাগুলো সমস্ত ভিডিও ফুটেজ তুলে রাখবে। ভোট গ্রহণের সময়ে কোনও অশান্তি হলে তার ব্যবস্থা নেওয়ার জন্যই বুথের ছবি ও ভিডিও ফুটেজ তুলে রাখা হয়। কমিশন সূত্রে খবর, কোনও অভিযোগ এলে তার জন্য একটি কল সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। ১৯৫০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। অভিযোগগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয় তা নিশ্চিত করার জন্যই ৫ হাজারের বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম মোতায়েন করা হয়েছে।

এই ক্যামেরা ভোটের গোপনীয়তা ভঙ্গ করে না। সাধারণত ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে ক্যামেরা থাকে না। যাঁরা এই কাজের জন্য যুক্ত রয়েছেন তাঁরাই একমাত্র ফিড দেখতে পারবেন। মূলত স্পর্শকাতর বুথে বা কেন্দ্রে এগুলো ব্যবহার করা হয়। ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতেই পুরোপুরি নিয়ন্ত্রিত ও গোপনীয়তা বজায় রাখার জন্য পরিচালিত হয়। 

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ তে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের