ভোটের দিন চপ–মুড়ি, বিরিয়ানি বিলিতে নিষেধাজ্ঞা, কড়া নজর কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : ভোট মানেই উৎসব। রাত পোহালেই দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাধ্যমে শেষ হবে ২০২৬-র বিধানসভা নির্বাচন। তবে অন্যবারের তুলনায় এবারের ভোট একটু অন্যরকম।  ২ দফায় নির্বাচন হচ্ছে অতিরিক্ত নিরাপত্তায়, তারও ওপরে রয়েছে, এসআইআর প্রক্রিয়া। এরফলে বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। যাঁরা এবার ভোট দিতে পারেননি। ভোটারদের জন্য রাজনৈতিক দলের আয়োজনেও বাধা পড়েছে। ভোট আসলেই বুথের একটু দূরেই দেখতে পাওয়া যেত এলাহি খাবারের ব্যবস্থা। এবার তাতে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। কমিশনের কড়া নির্দেশ, ভোটের দিন চলবে না কোনও খাবার  বিলি।  

আগে ভোটারদের জন্য চপ, মুড়ি, চানাচুর, কোথাও বিরিয়ানি, কোথাও আবার মাংস ভাতের আয়োজন করত রাজনৈতিক দলগুলো। বাঙালির আর ৫টা উৎসবের মতো এটাও একটা উৎসবের চেহারা নিয়েছিল। এবার সবরকম খাবার বিলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। চলবে না জটলা বা আড্ডা। অশান্তি ঠেকাতে ভাঙড়ে ভেঙে দেওয়া হচ্ছে বহুদিনের ভোটের সংস্কৃতি। নির্বাচনের দিন ভাঙড় থেকে অশান্তির খবর নতুন নয়। এবার সেই দুর্নাম ঘোচাতে চাইছে কমিশন। পুলিশ ও প্রশাসনকে সমস্ত বার্তা দেওয়া হয়েছে। ভাঙড়ে ৩০২টি বুথ রয়েছে। আগে যে বুথের বাইরে চট পেতে এলাহি খাবারের আয়োজন দেখতে পাওয়া যেত, এখন কমিশনের দৌলতে তা অতীত হতে চলেছে।

গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে রাজনৈতিক হিংসার জেরে সাতজন খুন হলেও লোকসভা নির্বাচনে ভাঙড়ে কোনও বড় গন্ডগোল হয়নি। অশান্তির শীর্ষে থাকা ভাঙড়ে কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, তারজন্য বিগত কয়েকমাস ধরে হোমওয়ার্ক করেছেন লালবাজারের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, এলাকার সকল গুন্ডা, মস্তানদের নজরদারিতে রাখা হয়েছে। যাদের নামে অপরাধমূলক অভিযোগ রয়েছে, তাদের অনেককেই গ্রেফতার করে রাখা হয়েছে। ইতিমধ্যে ভাঙড় থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। গত তিন মাসে কম করে ৫০০ বোমা উদ্ধার হয়েছে।

এলাকার বেশ কিছু নেতার দিকে নজর রয়েছে পুলিশের। তাদের প্রতি মুহূর্তের খবর পৌঁছে দেওয়া হচ্ছে ওসিদের কাছে। ভাঙড়ে রক্তপাতহীন ভোট করানোর লক্ষ্যে ১৩টি অঞ্চলের জন্য কম করে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। ভোটের অনেক আগে থেকেই দশ কোম্পানি বাহিনী নিয়মিত ভাঙড়ের বর্ডার এলাকাগুলোয় নাকা তল্লাশি করেছে। স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছে।

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের