সিউড়িতে জোর টক্কর ঘাসফুল ও পদ্মফুলের, বাজিমাত করবে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ভোটে বীরভূম জেলার সিউড়ি বিধানসভা কেন্দ্রের লড়াই আকর্ষণীয় হতে চলেছে। বর্তমানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও পদ্ম শিবিরের ধূমকেতুসম উত্থানের ফলে আসনটিতে হাই-ভোল্টেজ লড়াই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বাম ও কংগ্রেস ক্ষয়িষ্ণু হওয়ার ফলে ভোটাররা ঝুঁকেছেন দুই প্রধান রাজনৈতিক শক্তির দিকে।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে প্রথম ভোট নেওয়া হয়েছিল সিউড়ি আসনে। প্রথমবার জিতেছিলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী। তার পর থেকে বার বার রাজনৈতিক আনুগত্য বদল করেছেন সিউড়ির ভোটাররা। কখনও কংগ্রেস জিতেছে, কখনও বামপন্থীরা।  তবে ২০০৮ সালের সীমানা পুনর্নির্ধারণের পর থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টানা তিনবার আসন দখল করে রেখেছে। পাঁচ বছর আগে ২০২১ সালে তৃণমূলের বিকাশ রায়চৌধুরী ৭,৩২০ ভোটে জয় পান। বিজেপি ৪৫.৫০ শতাংশ ভোট পেয়ে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। বাম-কংগ্রেস জোট গড়ে লড়ে পেয়েছিল মাত্র ৬.৫২ শতাংশ। ভারতীয় জনতা পার্টি-র উত্থান ২০১৯ লোকসভাতেও স্পষ্ট ছিল, যদিও ২০২৪-এ তৃণমূল আবার এগিয়ে যায়। 

ভৌগোলিকভাবে সিউড়ি ছোটনাগপুর মালভূমির বিস্তৃত অংশে অবস্থিত। কাছেই ময়ূরাক্ষী নদী ও তিলপাড়া ব্যারেজ। কৃষি, চালকল, রেশম ও ছোট শিল্প এখানে অর্থনীতির ভিত্তি। এই কেন্দ্রের ৭০ শতাংশ গ্রামীণ ভোটার। তফসিলি জাতি ৩১.২৫%, তফসিলি উপজাতি ৮.৪৬% এবং মুসলিম ভোটার প্রায় ২৩.৯০%। মুসলিম ভোটাররা যেমন তৃণমূলকে আঁকড়ে ধরেছে, তেমনই তফসিলি জাত-উপজাতির ভোটাররা বামেদের ত্যাগ করে বিজেপির প্রতি রাজনৈতিক আনুগত্য প্রকাশ করেছে। চলতি বছরের বিধানসভা ভোটে সিউড়িতে রুদ্ধশ্বাস লড়াইয়ের সম্ভাবনা। সামান্য ভোটের হেরফেরেই ফল ঘুরে যেতে পারে। তৃণমূলের সংগঠন শক্তিশালী হলেও বিজেপির ক্রমবর্ধমান ভোটব্যাঙ্ক ঘাসফুল শিবিরের নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 

এক নজরে ২০২১ সালে সিউড়ি  বিধানসভা  কেন্দ্রের ফলাফল

           নাম                                          দল                                   ভোট সংখ্যা

বিকাশ রায়চৌধুরী                                তৃণমূল কংগ্রেস                            ১,০৫,৮৭১

 জগন্নাথ চট্টোপাধ্যায়                             বিজেপি                                        ৯৮,৫৫১

চঞ্চল চট্টোপাধ্যায়                                   কংগ্রেস                                          ৮,২৬৭  

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫