Loading live market data...
Loading active stocks...
Connecting...

লোহার গেট ও ইটের দেওয়াল ভেঙে তছনছ নথি, হাতির হানায় লণ্ডভণ্ড স্কুল

মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বামনডাঙা চা বাগানের টন্ডু টিজি থ্রি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলে হামলা চালায় ওই দাঁতালের দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার একদল হাতির হানায় লন্ডভন্ড হয়ে গেল প্রাথমিক স্কুল। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বামনডাঙা (Bamandanga) চা বাগানের টন্ডু টিজি থ্রি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলে হামলা চালায় ওই দাঁতালের দল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তালাবন্ধ ছিল বামনডাঙা (Bamandanga)  চা বাগানের টন্ডু টিজি থ্রি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুল। ওই রাতে আট-ন’টি হাতির একটি দল আচমকা ওই স্কুলের গেট ভেঙে ঢুকে পড়ে ভেতরে। স্কুলবাড়ির একাংশ ভেঙে দেয় ওই হাতির দল। এর ফলে তছনছ হয়ে যায় স্কুল। লোহার গ্রিল ও দেওয়ালের ইট ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় ওই স্কুলের শ্রেণিকক্ষের একাংশ। এমনকি স্কুলের মিড-ডে মিলের রান্নাঘরেও হামলা চালায়। স্কুলবাড়িতে শুধু হামলা চালানো নয়, স্কুলের সামনে পড়ুয়াদের হাতে চাষ করা শাক সবজিও খেয়ে নেয় ওই হাতির দল। কিচেন গার্ডেনের শাক-সবজি সাবাড় করার পাশাপাশি স্কুলের স্টোররুমের জানালাও শুঁড় দিয়ে টেনে উপড়ে দেয়। স্কুলের ভিতরে থাকা বহু গুরুত্বপূর্ণ নথি বাইরে ফেলে দেয় হাতির দল।

উল্লেখ্য এর আগেও এই স্কুলে হামলা চালিয়েছে হাতি। বারবার স্কুলে হামলা চালানোর ঘপ্টনায় উদ্বেগ বেড়েছে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। স্থানীয়রা জানান এই নিয়ে পরপর তিনদিন বাগানের ডায়না লাইনে অবস্থিত স্কুলটিতে হাতির পাল হামলা চালাল। স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, এবারের অর্থাৎ মঙ্গলবার রাতের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। স্কুলের টিআইসি দিলীপ ঠাকুর এই ঘটনা নিয়ে বলেন, ‘এই নিয়ে গত ১০ বছরে ২৫ বার এমন হাতির হামলা হল। কীভাবে স্কুল চালাব বুঝে উঠতে পারছি না।’

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?