আইপ্যাকে ইডির হানা নিয়ে বেকায়দায় বঙ্গ–বিজেপি, আড়াআড়ি বিভক্ত নেতা–কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনদিন আগে আইপ্যাকের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড়। এই আবহে গেরুয়া পার্টির নেতা–কর্মীদের মধ্যে তুঙ্গে উঠেছে মতপার্থক্য। যার জেরে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে বঙ্গ–বিজেপি। কারণ এটা করে যে ফসল ঘরে তুলতে চেয়েছিল বিজেপি নেতা–মন্ত্রীরা তা ব্যুমেরাং হয়েছে বলে মনে করছেন আদি নেতারা এবং কর্মীদের একটা বড় অংশ। যেখানে এখনও অনড় অবস্থান নিয়ে চলেছেন বিজেপির শীর্ষ নেতা–মন্ত্রীরা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নথি চুরির অভিযোগ বড় আকার নিয়েছে বলে সূত্রের খবর।

এদিকে বাংলার মানুষ এটা বলতে শুরু করেছেন, তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পরাজিত করতে না পেরে দলের আইটি সেলের অফিসে চুরি করতে গিয়েছিল ইডি অফিসাররা। যদিও এই নিয়ে এখন মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। বিজেপির মুরলীধর সেন লেন কিংবা সল্টলেক অফিসে শুক্রবারের ইডি হানা নিয়েই আলোচনা তুঙ্গে উঠেছে। নির্বাচন এলেই ইডি–সিবিআই বাংলায় বাড়তি সক্রিয় হয়। কিন্তু কাজের কাজ কিছু হয় না। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনতার সহানুভূতি জোগাড়ে সফল হচ্ছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি বলেই নেতা–কর্মীদের একাংশের দাবি। যদিও তা মানতে নারাজ শীর্ষ পদ্মনেতারা। আইপ্যাকের অফিসে এবং কর্ণধারের বাড়িতে গিয়ে একটা ইস্যু তৈরি করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এই নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বঙ্গ–বিজেপি বলে সূত্রের খবর।

অন্যদিকে এই ঘটনা জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে বলে মনে করেন আদি নেতারা। প্রধান বিরোধী দল হিসেবে কী করা উচিত সেটা বুঝে উঠতে পারছে না বলে তাঁদের দাবি। দলের কেন্দ্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা কলকাতায় থাকাকালীন ইডি এসে তৃণমূলের পরামর্শদাতা সংস্থার অফিস ও তাঁর কর্ণধারের বাড়িতে তল্লাশি চালায়। তখন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পার্টির গোপন নথি চুরি হচ্ছে অভিযোগ তুলে বিবিধ ফাইল নিয়ে আসেন। এটা কমব্যাট করতে পারেননি বিজেপি নেতারা। যার জেরে এখন বেকায়দায় পড়েছে পদ্মফুল পার্টি বলে দলের অন্দরেই চর্চা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের ঝাঁঝ সপ্তমে তুলে অমিত শাহ থেকে শুরু করে বিজেপি নেতা–মন্ত্রীদের তুলোধনা করেছেন।

এই পরিস্থিতিতে বঙ্গ–বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা কী?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা তো হারার আগেই হেরে বসে থাকা বলে মনে করছেন তাঁরা। আর এটা চলতে থাকলে ইডির গ্রহণযোগ্যতা নিয়েই গোটা দেশে প্রশ্ন উঠবে বলে মনে করেন বিজেপি নেতা–কর্মীদের একাংশ। এখন শহুরে ভোটারদের টার্গেট করছে বিজেপি। তাই পুরসভাভিত্তিক নাগরিক সমস্যার কথা তুলে ধরে ‘চার্জশিট’ তুলে ধরার কৌশল নিয়েছে বঙ্গ–বিজেপি বলে সূত্রের খবর। সেখানে এমন কথা সামনে আসলে কেমন করে মোকাবিলা করবেন?‌ এই প্রশ্ন তুলছেন আদি নেতা–কর্মীরা বলে সূত্রের খবর।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের