কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি ,ইংরেজবাজার: এবার কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপার ভাইজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন বেশকিছু আদিবাসী পরিবারের মহিলারা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহর ইংরেজবাজার ব্লকের(Englishbazar Block) কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামে। জানা গেছে, কাজলদিঘি গ্রামে বেশকিছু আদিবাসী পরিবারের বসবাস রয়েছে। যারমধ্যে ২১টি পরিবারের ২০১৭-১৮ সালে আবাস যোজনায় নাম আসে। তারা যথারীতি প্রথম কিস্তির টাকা পান। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার আগে আবাস যোজনার সুপার ভাইজার প্রদীপ হালদার তাদের তাদের কাছে ২০-২৫ হাজার টাকা করে কাটমানি দাবি করেন বলে অভিযোগ।

তবে শুধু কাটমানি দাবি করা নয়। কাটমানি না দিলে তাদের পরের কিস্তির টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না বলে ভয়-ভীতি প্রদর্শন করেন এবং সেই ভয়ে ২১টি পরিবারের সদস্য পরিবার পিছু ২০-২৫ হাজার টাকা করে কাটমানি দেন বলে অভিযোগ। কিন্তু কাটমানি দেওয়ার পরেও ওই সমস্ত পরিবারের আবাস যোজনার পুরো কিস্তির টাকা মেলেনি। এই মর্মে ২০২২ সালেই ২১টি আদিবাসী পরিবারের সদস্যরা মিলে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানান। তবে অভিযোগ জানিয়েও সুফল মেলেনি। তাই রাজ্যে পালা বদলের পর বুধবার কাটমানির টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীরা সুপারভাইজার প্রদীপ হালদারের বাড়ি ঘেরাও করেন।

তারা কাটমানির টাকা ফেরতের দাবিতে সুপারভাইজারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। ঘটনা প্রসঙ্গে কোতয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য অসীম বারুইকে ধরা হলে তিনি বলেন, যে সমস্ত পরিবারের কাছে কাটমানি নেওয়া হয়েছে তাদের নুন আনতে পান্তা ফুরোয় পরিস্থিতি। তাই তাদের টাকা ফেরত দেওয়া উচিত। প্রশাসনের উচিত গোটা ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যাতে গরীব মানুষগুলি কষ্টার্জিত টাকা ফেরত পান। যদিও এই বিষয়ে অভিযুক্ত সুপারভাইজারের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস