ইংরেজবাজারের জেলা স্কুলের এসআইআর শুনানি কেন্দ্রে তুমুল সংঘর্ষ, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: রণক্ষেত্র মালদা জেলার ইংরেজবাজার শহরের জেলা স্কুলের এসআইআর-এর(SIR) শুনানি কেন্দ্র। লাইনে দাড়িয়ে থাকা নিয়ে পুলিশের সামনেই দুই পক্ষের চরম হাতাহাতি। হামলাকারীদের হাত থেকে বাদ যায় নি বেশ কিছু মহিলারাও। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে আরো একবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুলে। এসআইআর-এর শুনানি কেন্দ্র করে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) বিশাল পুলিশ বাহিনী ওই শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছায়। পুলিশের সামনেই একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে আসা বেশ কিছু গ্রামবাসী।

মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয় নি বলে অভিযোগ। হামলাকারীদের মার ধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল। পাল্টা ওই কংগ্রেস দলের নির্বাচিত সদসসের দলবলের হামলায় আক্রান্ত হয়েছেন সংশ্লিষ্ট ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকার একদল শুনানি কেন্দ্রে আসা ভোটারেরা।

এদিকে দুই পক্ষের হামলার মাঝখানে পড়ে আহত হয় লাইনে দাড়িয়ে থাকা এক বৃদ্ধা। নাম রীনা বিবি (৬০) তার বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকায়।যদিও এই হামলার ঘটনার পর পরে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীর্ঘক্ষণ শুনানি প্রক্রিয়া বন্ধ থাকার পর আবার শুরু হয় তার কাজ।শুনানি কেন্দ্রে এদিন এই সংঘর্ষের দরুণ উভয় পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ওই শুনানি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। তবে শুনানি কেন্দ্রের নথিতে কোনরকম হামলা চালানো হয়নি। তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তা শুনানি কেন্দ্রের বাইরে হয়েছে।

 

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড়! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা