আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে এনুমারেশন ফর্ম, বাড়ি বাড়ি যাবেন BLO-রা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রাজ্যে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে SIR-র কাজ। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের। ইতিমধ্য়ে এনুমারেশন ফর্ম পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। এই সকল জায়গা থেকে বিএলওরা ফর্ম নিয়ে পৌঁছে যাবেন ভোটারদের বাড়ি বাড়ি। ইতিমধ্যে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছে হাজার হাজার এনুমারেশন ফর্ম।

বিএলওরা বাড়িতে বাড়িতে এই এনুমারেশন ফর্ম দিয়ে আসবেন। ইতিমধ্যে সাড়ে ১১টা থেকে এনুমারেশন ফর্ম ও বিএলও কিট দেওয়া শুরু হয়েছে। আলিপুর সদর থেকে ৬টি বিধানসভা কেন্দ্রে যাদবপুর, কসবা, টালিগঞ্জ, মেটিয়াবুরুজ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমে বিএলওরা যাবেন। জানা গিয়েছে, বুথ অনুযায়ী বিএলওদের আলাদা আলাদা করে সময় দেওয়া হচ্ছে। সেই সময় মেনেই বিএলও রা কেন্দ্রে গিয়ে এনুমারেশন ফর্ম ও বিএলও কিট নিচ্ছেন। এগুলো নিয়েই মঙ্গলবার থেকে কাজ শুরু করবেন তাঁরা ।

ইতিমধ্যে কীভাবে তাঁরা কাজ করবেন তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সোমবার পর্যন্ত এই প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা। কীভাবে তাঁরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্ট নিয়ে কাজ করবেন তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মুখ্য নির্বাচক আধিকারিকের নির্দেশে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।জানা গিয়েছে, বিএলওদের জন্য ১৬ দফা গাইড লাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করা হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের জন্য নতুন  অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবারের মধ্যে প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। তারপরেই বাড়িতে বাড়িতে গিয়ে চলবে কাজ।

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো