রাজ্যের প্রাক্তন ডিজির সঙ্গে দুর্ব্যবহার বিধাননগর উত্তর থানার অফিসারের

Share:

সুব্রত রায়: রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায় সঙ্গে দুর্ব্যবহার করলেন বিধাননগর উত্তর থানার এক পুলিশ অফিসার। সূত্রের খবর অনুযায়ী, ওই পুলিশ অফিসারের নাম দেবাশীষ দেবনাথ। এই ঘটনায় রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি(DG) ও রাজ্য মানবাধিকার কমিশনের বর্তমান সদস্য নপরাজিত মুখোপাধ্যায় টেলিফোনে বিধাননগরের কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার গৌরব শর্মাকে অভিযোগ জানিয়েছেন। এই ধরনের আচরণে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ক্ষুব্ধ বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, গত তিন দিন আগে প্রতিদিনের মতো রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়(Naparajit Mukherjee) তার উত্তর কলকাতার শ্যামবাজারের বাড়ি থেকে গাড়িতে করে বিধাননগরের পূর্ত ভবনের মানবাধিকার কমিশনের নিজস্ব অফিসে যাচ্ছিলেন। তার গাড়ির সঙ্গে নিরাপত্তার দরুণ পিছনে একটি পুলিশের এসস্কট অতিরিক্ত গাড়িও থাকে। তিনি যে নির্দিষ্ট গাড়িটি ব্যবহার করেন তার সামনে রাজ্য মানবাধিকার কমিশনের বোর্ড লাগানো রয়েছে। শুধু তাই নয় তার গাড়িতে নীল বাতি ব্যবহার করারও অনুমতি রয়েছে। তিনি উল্টোডাঙ্গা(Ultadanga) মোড় হয়ে যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোড় দিয়ে ঘুরে তিন নম্বর আইল্যান্ড থেকে ডানদিকে ঘুরে পূর্ত ভবনে অফিসের দিকে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় যানজট দেখা দেয়। তিনি তার সঙ্গে থাকা তার দেহরক্ষী রবি প্রধানকে বিষয়টি কি হয়েছে দেখার জন্য নির্দেশ দেন। তার দেহরক্ষী গাড়ি থেকে নিচে নেমে গিয়ে দেখেন একটি বাস যান্ত্রিক ত্রুটির জন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে গিয়েছে।

যার দরুন সল্টলেকের তিন নম্বর আইল্যান্ডের মুখে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তিনি এই বিষয়টি কেন হয়েছে দেখবার জন্য নিজের গাড়ির কাঁচ সরিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখেন দুজন পুলিশ অফিসার অসহায় ভাবে ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন। তার মধ্যে একজন পুলিশ অফিসারকে ডেকে তিনি যানজট কিভাবে দ্রুত মেটানো যায় তা নিয়ে পরামর্শ দিতে গেলে পরবর্তী যে ঘটনা ঘটে তাতে রীতিমতো দীর্ঘ পুলিশ জীবনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা পারদর্শী আইপিএস অফিসার হতবাক হয়ে পড়েন। সূত্রের খবর অনুযায়ী, ওই স্পটে দাঁড়িয়ে থাকা বিধাননগর উত্তর থানার জনৈক অফিসার দেবাশীষ দেবনাথ তাচ্ছিল্যর সুরে রাজ্যে পুলিশের প্রাক্তন ডিজিকে বলেন ‘,তার জ্ঞান উনি শুনবেন না। উপযাজক হয়ে জ্ঞান দিতে হবে না।’এই ধরনের অধস্থন পুলিশ অফিসারের কাছ থেকে প্রত্যুত্তর পেয়ে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি ওই অফিসারকে বলেন, তিনি তাকে উপদেশ যে দিতে পারেন তার বড় প্রমাণ তার গাড়িতে থাকা নীল বাতি এবং পেছনে যে এসকর্ট গাড়ি আছে সেটি প্রমাণ করে। কিন্তু ঘটনাস্থলে থাকা বিধাননগর উত্তর থানার ওই পুলিশ অফিসার দেবাশীষ দেবনাথ নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকেন। শুধু তাই নয় তার বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের সিপি(CP) সহ যে কোন আধিকারিক এর কাছে অভিযোগ জানাতে পারেন বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই ধরনের ঘটনা যখন ঘটছে তা দেখে ঘটনাস্থলে থাকা বিধাননগর কমিশনারেটের ট্রাফিক দপ্তরের বাকি অফিসাররা তড়িঘড়ি পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে নিজেদের মোটরসাইকেল নিয়ে চম্পট দেন।

এই ঘটনার পর রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি ওই এলাকা যানজট মুক্ত করে নিজের অফিসে এসে টেলিফোনে গোটা বিষয়টি বিধাননগর কমিশনারেটের এর বর্তমান সিপি গৌরব শর্মাকে জানান। তিনি এই বিষয়টি জানতে পেরে বিস্ময় প্রকাশ করে তৎক্ষণাৎ বিধান নগর থানার বর্তমান আইসি প্রতীক বসুকে ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই ঘটে অন্য ঘটনা। এবার রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির কাছে অনুরোধ আসতে শুরু হয় যে পুলিশ অফিসার দেবাশীষ দেবনাথ তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন তার কর্মজীবন অতি দ্রুত শেষ হচ্ছে। তাই তার বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা যেন নিতে না নির্দেশ দেন প্রাক্তন ডিজি। এই ঘটনায় আরো ক্ষুব্ধ হন রাজ্য মানবাধিকার কমিশনের বর্তমান সদস্য এবং রাজ্যের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। নপরাজিত বাবুর স্পষ্ট যুক্তি যে ধরনের ঘটনা বিধাননগর উত্তর থানার(Bidhannagar P.S.) ওই পুলিশ অফিসার ঘটিয়েছেন এই ধরনের ঘটনা বা দুর্ব্যবহার যদি তিনি কোন সাধারণ মানুষের সঙ্গে করতেন তাহলে সেক্ষেত্রে অন্য কোন বড় ঘটনা ঘটে যেতে পারত। সাধারণত কর্মজীবনের শেষ দিকে পুলিশ অফিসার বা কর্মীদের কোন স্পটে বা বাইরের ডিউটি দেওয়া হয় না। শারীরিক কারণে অথবা কর্মজীবনের শেষ প্রান্তে অফিস বা টেবিলে বসে ডিউটি দেওয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে বিধাননগর উত্তর থানার অফিসার দেবাশীষ দেবনাথ যার কর্মজীবন আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হবে তাকে রাস্তায় কেন ডিউটি দেওয়া হল ? এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)যখন পুলিশকে প্রকৃত মানুষের বন্ধু হয়ে ওঠার জন্য নির্দেশ দিচ্ছেন সেই সময় রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি ‘র সঙ্গে বিধাননগর উত্তর থানার এক অফিসারের এই দুর্ব্যবহার নতুন করে এই রাজ্যের পুলিশের প্রকৃত নম্র ও ভদ্র হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি করল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল