স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্যাসের জারে বিকট শব্দে বিস্ফোরণ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: টাকি সরকারি গার্লস হাইস্কুলে ল্যাবে অ্যামোনিয়া বিস্ফোরণ হলে অসুস্থ হয়ে শিক্ষক সহ ১০ জন ছাত্রী টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি।পুলিশ সূত্রে জানা গিয়েছে,উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহকুমার টাকি পৌরসভার(Taki Municipality) টাকি ষষ্ঠীচরণ নীল মাধব বালিকা বিদ্যালয়। সোমবার ছাত্রীদের নিয়ে যখন শিক্ষক স্কুলের ল্যাবরেটরির ঘরের তালা খুলে ঢুকে বিজ্ঞান বিভাগে কাজ করছিলেন, সেই সময় হঠাৎই আমোনিয়া গ্যাসের জার বিস্ফোরণ হয়। সেখানে শিক্ষক সহ ১০ ছাত্রী আমোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

বিকট শব্দ শুনে শিক্ষক ছাত্রছাত্রীরা ছুটে এসে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাকি গ্রামীন হাসপাতালে(Taki Hospital) ভর্তি করায়। প্রাথমিক অনুমান দীর্ঘদিন এই ল্যাবরেটরি না খোলার কারণেই সেই অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণ হয়েছে । এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের অন্যান্য ছাত্রীরা।

এই ঘটনায় ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী এক ছাত্রী জানান,আজ দুপুর একটা নাগাদ বিজ্ঞানের শিক্ষক অর্ণব গুহ দাস তিনি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্রীদের নিয়ে ওই ল্যাবরেটিতে(Laboratory) বিজ্ঞানের সূত্র দেখাতে গেলেই এই বিস্ফোরণ ঘটে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল