কয়লা উত্তোলনে বিস্ফোরণের ফলে ফাটল, মনোহর গ্রাম মেরামতের দাবি

এলাকায় পরিমাপক যন্ত্র বসিয়ে কম্পনের তীব্রতার মাত্রা পরিমাপ শুরু হয়েছে এই অঞ্চলে।ক্ষতিপূরণ কে দেবে সেই চিন্তায় দিন কাটছে বাসিন্দাদের।

Share:

নিজস্ব প্রতিবেদক: বাঁকুড়ার উত্তর খোলামুখ খনিতে কয়লা (Coal) তোলার জন্য মুহুর্মুহু বিস্ফোরণ ঘটানো হয়। ফলে কেঁপে ওঠে সংলগ্ন গ্রাম। শুধু তাই নয় ফাটল ধরে এলাকার বিভিন্ন জায়গায়। রাস্তা থেকে বাড়ি, রেহাই নেই কিছুরই। দিনের পর দিন তিতিবিরক্ত হয়ে গ্রাম জুড়ে মেরামত ও পুনর্বাসনের দাবি তোলা হয়েছে।

বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাগুলি এলাকায় কয়লা উত্তোলন করে এক সংস্থা। তা হয় ব্যাপকভাবে। খনির মুখ একসময় ছোট থাকলেও ক্রমাগত কয়লা তোলায় সেই সীমানা হয়েছে বড়। এতটাই বড় যে খনির মুখ ছুঁয়ে ফেলেছে সংলগ্ন মনোহর গ্রাম। ফলে কয়লা তোলার জন্য বিস্ফোরণ করলেই ফাটল ধরছে বাড়ি ও রাস্তায়। এতেই ঘোরতর সমস্যায় পড়েছে প্রায় ২৬০ টি পরিবার। অভিযোগ, বারবার বলা স্বত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি ওই সংস্থা ও প্রশাসন। এদিকে সংস্থার দাবি, সাধারণত কয়লা তুলতে গেলে যেভাবে বিস্ফোরণ করা হয় এখানে তার চেয়ে অনেক কম বিস্ফোরণ করা হয়, কারণ বিশেষজ্ঞের উপস্থিতিতে এই কাজ করা হয়।

সূত্রের খবর, আইআইটি খড়গপুর এবং ইন্ডিয়ান স্কুল অব মাইনস- এর পক্ষ থেকে এলাকায় পরিমাপক যন্ত্র বসিয়ে কম্পনের তীব্রতার মাত্রা পরিমাপ শুরু হয়েছে এই অঞ্চলে। সরব (Shout) এলাকাবাসীদের বক্তব্য, বারবার অনুরোধ জানিয়েও সুরাহা হয় না। মেরামত, পুনর্বাসন হয় না কিছুই। রাস্তা, বাড়ি ফাটলের ক্ষতিপূরণ কে দেবে সেই চিন্তায় দিন কাটছে বাসিন্দাদের।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা