কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় বদল একাধিক ট্রেনের গতিপথ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেনের  গতিপথ বদল  হয়েছে। তবে স্বস্তির বিষয় হল এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোন ট্রেন বাতিল হয়নি । কোন কোন ট্রেনের গতিপথ বদল হয়েছে, তা ইতিমধ্যে রেলের তরফে জানান হয়েছে।

নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে ঘুরিয়ে দেওয়া হবে – নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস, ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস,  ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং  আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশ্যাল, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এবং হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের গতিপথ বদল করা হয়েছে। এছাড়াও অসম থেকে শিয়ালদাগামী যে সমস্ত ডাউন ট্রেন আসবে, তা আলিপুরদুয়ার জাংশন, শিলিগুড়ি ও আলুয়াবাড়ি হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসবে ।

সোমবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। কলকাতামুখী লাইনে সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকা আগরতলা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৪টি কামরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি কামরা কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে এবং বাকি দুটি কামরা একের অপরের ওপরে উঠে গিয়েছে। তাতে  প্রাণ হারিয়েছে ৭  জন যাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৫০জন।  ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁরা উদ্ধারকার্য শুরু করেছেন।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের