তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি এবং মহিলার শ্লীলতাহানির অভিযোগে হুগলির দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দ ঘোষ। শনিবার (৩০ মে) তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার (৩১ মে) তাঁকে আদালতে হাজির করে দাদপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে এক মহিলার কাছ থেকে টাকা আদায় করেছিল ওই তৃণমূল সদস্য। ঘর পাওয়া তো দূর, টাকাও ফেরত পাননি ওই মহিলা। পরবর্তীতে, মহিলা প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে তাঁর পাওনা টাকা ফেরত চায়। টাকা চাইতে গেলে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

ক্ষমতার পালাবদল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নানা স্তরের নেতানেত্রীরা। আর্থিক দুর্নীতি, সরকারি অর্থ নয়ছয়, সাধারণ মানুষকে হুমকি, মারধর— এ সবের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। কেউ কেউ অবশ্য ভোট-পরবর্তী বা পূর্ববর্তী হিংসায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত বলে অভিযোগ। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। যদিও পুলিশের পক্ষ থেকে তোলাবাজির মামলায় রবিবার ভোররাতে তাঁকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়