কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি ,মানিকচক: কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী। চাঞ্চল্য মালদহের মানিকচক ব্লকের(Manickchak Block) উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কালিটোলা গ্রামে।অভিযুক্ত তৃণমূল নেতার নাম ডালিম মণ্ডল(Dalim Mandal)। মানিকচক ব্লক যুব তৃণমূলের কমিটিতে রয়েছেন। এই তৃণমূল নেতার বৌদি বেহুলা মণ্ডল (Behula Mandal)উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বৌদি পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে পঞ্চায়েতের যাবতীয় কাজে নাক গলাতেন এই তৃণমূল নেতা।

পঞ্চায়েতের সমস্ত কাজ এই তৃণমূল নেতা ডালিম মণ্ডল দেখাশোনা করতেন বলে দাবি গ্রামবাসীর। আর এরই সুবাদে এলাকার প্রায় ৫ শতাধিক মানুষের কাছ থেকে ১ হাজার ,২ হাজার থেকে আবার ১১ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন আবাস যোজনার অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে। এই অভিযোগকে সামনে রেখেই তার বাড়ি ঘেরাও করে রবিবার রীতিমতো ক্ষোভ বিক্ষোভে শামিল হয় এলাকার বাসিন্দারা। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছি পঞ্চায়েত সদস্যর আত্মীয় আবাস যোজনায় ঘর দেওয়া হবে বলে ওই গ্রামের প্রায় সাড়ে ৭০০ জনের কাছ থেকে মাথাপিছু এক হাজার থেকে দু হাজার এবং কারোর কারোর কাছে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে।

আজ থেকে প্রায় এক বছর আগেই টাকা সংগ্রহ করা হয়েছে। টাকার পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকার কাছাকাছি। গ্রামবাসীরা সকলেই এখন সেই টাকা ফেরত চাইছেন। টাকা ফেরাতে তাবিতেই তারা রবিবার সকাল থেকে ওই বাড়ি ঘেরাও করে বসে রয়েছে। পুলিশ এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকলের নাম নথিভুক্ত করেছেন ,যারা টাকা দিয়েছিলেন।

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের