তুমুল ঝড়- বৃষ্টিতে পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট, মাধ্যমিকে বাড়তি সময় বরাদ্দ পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি । আর এই অবস্থায় মাধ্যমিক চলাকালীন ঘটল বিপত্তি। তুমুল বৃষ্টির কারণে গোটা এলাকা জুড়ে বিদ্যুৎ  বিভ্রাট । তাতে বিপাকে পড়ে পরীক্ষার্থীরা । তবে এই পরিস্থিতির জন্য  মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বাড়তি সময় বরাদ্দ করল পর্ষদ । 

২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা চলছিল । আর সেইসময় ঘটে বিদ্যুৎ বিভ্রাট । তাই পৌনে ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষার সময়সীমা কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ । এই প্রসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, ‘ মাধ্যমিক পরীক্ষার মাঝে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে যায় । তাই পরীক্ষার্থীদের স্বার্থে কথা মাথায় রেখে প্রয়োজনীয় বাড়তি সময় বরাদ্দ করছে পর্ষদ।  ইতিমধ্যেই এই নিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে জেলা, মহকুমা বা ব্লকের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে ।’ 

উল্লেখ্য, হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার সকাল  থেকেই জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে । দক্ষিণ ২৪ পরগনা,হুগলি , হাওড়া, পূর্ব বর্ধমানের  বিভিন্ন মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে লোডশেডিং হয় । তাতে কোথাও ৪৫ মিনিট আবার কোথাও ১৫ মিনিট ধরে ছিল না বিদ্যুৎ । তাই যাতে  না পরীক্ষার্থীদের কোন অসুবিধার মুখে পড়তে হয় সেইজন্য বাড়তি সময় বরাদ্দ করল  পর্ষদ । 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে