ফের প্রাথমিক শিক্ষা পর্ষদে ধরা পরল ভুয়ো চাকরিপ্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পুরুলিয়া জেলার চাকরি প্রার্থীদের ইন্টারভিউ চলাকালীন ফের ফেক সার্টিফিকেট নিয়ে ধৃত এক ভুয়ো চাকরিপ্রার্থী। তাকে বিধাননগর পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নথি যাচাইয়ের সময় সন্দেহ হওয়াতে তাকে আটক করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা। বিধাননগর পূর্ব থানায়(Bidhannagar East P.S.) অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক। এখনো পর্যন্ত মোট পাঁচ ফেক চাকরি প্রার্থী ধরা পড়লো। মঙ্গলবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে(Bidhannagar Court) তোলা হবে।

ডক্টর পার্থ কর্মকার (ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ) জানান, সোমবার পুরুলিয়া জেলার ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। ক্যান্ডিডেট এর নাম দীনবন্ধু পাত্র। বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের লুরকা গ্রাম। ওখান থেকে ক্যান্ডিডেট এসেছিল। ডিপ্লোমা এলিমেন্টারি ইন সার্টিফিকেট এখানে ভেরিফিকেশন টেবিলে জমা দিয়েছিল। আমাদের যারা অফিসার আছে তাদের প্রথমেই দেখে মনে হয়েছে সার্টিফিকেটটা ঠিক নয় ফেক। তারপর আমরা পিটিটিআই(PTTI) যে সেকশন আছে সেখানে সার্টিফিকেটটা দেখানো হয়। দেখা যায় সার্টিফিকেটটাই ফেক। এই পর্যন্ত পাঁচজনকে ধরা হয়েছে। আগে চার জন আর আজকে একজন। আজকে যে সার্টিফিকেট তাতে নাম দেখা যাচ্ছে চিত্তরঞ্জন কলেজ অফ এডুকেশন দক্ষিণ দিনাজপুর জেলার।

ক্যান্ডিডেট এর বাড়ি বাঁকুড়া(Bakura)। আজ ইন্টারভিউ ছিল পুরুলিয়া জেলার জন্য। ২০১৭- ২০১৯ শিক্ষাবর্ষের সার্টিফিকেটটা দেখলাম। সার্টিফিকেট যে লোগো টা লাগিয়েছে সেটাও ফেক। যে ফ্রন্টে সার্টিফিকেট হয় সেই ফ্রন্টগুলোও মিলছে না। মাক্স পেয়েছে ১৪০০ এর মধ্যে ১১৯৮ নম্বর। ফার্স্ট ডিভিশন মার্কস। বিধাননগর ইস্ট থানাকে ইনফর্ম করেছি। এফ আই আর করেছি। তারা নিজেরাই বুঝতে পারছে কিভাবে পেয়েছে সার্টিফিকেট সেটা জেনে তাদেরই নিজেদের আসা উচিত না। এ ব্যাপারে তদন্ত তো পুলিশ করবে। আমরা পুলিশের উপর ছেড়ে দিয়ে রেখেছি গোটা বিষয়টি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল