প্রতীক উরের নামে ভুয়ো প্রোফাইল, থানার দ্বারস্থ তৃণমূলের নয়া মুখপাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার প্রতীক উর রহমানের নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলে অভিযোগ। আর তা দেখে থানার দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের নয়া মুখপাত্র।

এদিকে প্রতীক উর রহমানের নামে ভুয়ো প্রোফাইল খুলে সেখান থেকে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ভুয়ো প্রোফাইল খুলে দীপ্সিতা ধরকে কটূক্তি করা হয় বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টি নজরে আসতেই পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের নয়া মুখপাত্র প্রতীক উর। এমনকী এই ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন প্রতীক উর রহমান। ইতিমধ্যেই ওই ভুয়ো প্রোফাইল মুছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওই ভুয়ো পেজ খুলে এমন কাজের নেপথ্য গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছেন প্রতীক উর। পরিকল্পনা করে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে বাংলায় এখন বিধানসভা নির্বাচনের মরশুম। সেখানে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। তার পর থেকেই নানা আক্রমণ করা হয়েছে। সেখানে নতুন পদ পেয়েছেন তিনি। দলের মুখপাত্র করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন প্রতীক উর। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে?‌ সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে রাজ্য–রাজনীতিতে। সিপিএমের কেউ বা কারা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে তৃণমূলের পক্ষ থেকে গভীর ষড়যন্ত্র হিসাবে দেখা হচ্ছে।

এছাড়া গত কদিন ধরে প্রতীক উর রহমান নামে একটি ফেসবুক পেজ থেকে বামরন্টের প্রার্থীদের পোস্ট করা হচ্ছিল নানারকম নেতিবাচক কমেন্ট। ওই তালিকায় রয়েছে দীপ্সিতা ধরের নাম। যেহেতু আগে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছেন তাঁরা সেহেতু এমন কাজ প্রতীক উরের বলেই ধরে নেওয়া হচ্ছিল। এবার খোদ প্রতীক উর গর্জে ওঠায় বিষয়টি সামনে আসে। যদিও বামেদের পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি। তবে সব দলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রাক্তন সহযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রতীক উর রহমান।

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?