ফালাকাটার রাস্তায় ওটা কার ছায়া? রাতের অন্ধকারে চারপেয়ে মূর্তির গর্জন শুনে ঘুম উড়ল সবার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফালাকাটা রাত যেন হঠাৎই রহস্য আর আতঙ্কে মোড়া। শহরের রাস্তায় রাত নামলেই দেখা মিলছে এক অচেনা ছায়ামূর্তির। কারো চোখে পড়েছে চারপেয়ে একটি অবয়ব, আবার কেউ কেউ দাবি করছেন গভীর রাতে শোনা গিয়েছে ভয়ংকর গর্জন। শীতের রাতে এই অজানা উপস্থিতি ঘুম কেড়ে নিয়েছে ফালাকাটাবাসীর। ধীরে ধীরে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেকের ধারণা, সেটি লেপার্ড। 

ফালাকাটার জন্য এই ঘটনা একেবারে নতুন নয়, ঠিক এক বছর আগেই শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর খবর মিলেছিল একটি বুনো হাতির। ফের বন্যপ্রাণীর বিচরণের আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী। এবার শহরের ১ নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী এবং ২ নম্বর ওয়ার্ডের দুই মাইল এলাকায় লেপার্ড দেখা যাবার সম্ভাবনার কথা উঠে এসেছে।

আরও পড়ুন: বিনামূল্যে রেশন কি বন্ধ হয়ে যাবে?‌ মোদি সরকারের সিদ্ধান্তে খাদ্যের ‘অধিকার’ নিয়ে উঠছে প্রশ্ন

হঠাৎ লোকালয়ে এই ধরনের বন্যপ্রাণীর উপস্থিতির  খবরে স্বাভাবিক জীবনযাত্রা থমকে গিয়েছে। স্থানীয় বাসিন্দা অনুপ পোদ্দারের দাবি, তিনি রাতে নিজের বাড়ির পেছনের দিকে দুবার একটি লেপার্ডের মতো প্রাণী দেখতে পান। তাঁর এই বক্তব্যের পর থেকেই এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। শুধু আশুতোষ পল্লী নয়, দুই মাইল এলাকাতেও একাধিক বাসিন্দা রাতের অন্ধকারে চলাফেরার সময় ছায়ামূর্তি দেখেছেন বলে দাবি করেছেন।

লেপার্ড দেখার খবর ছড়িয়ে পড়তেই সন্ধ্যার পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। শিশুদের বাইরে বেরোতে দিচ্ছেন না অভিভাবকরা। অনেক বাড়িতে রাতভর দরজা-জানলা বন্ধ রাখার প্রবণতা বেড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বন দফতর নজরদারি বাড়িয়েছে। বনকর্মীরা এলাকায় টহল দিচ্ছেন এবং মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শহরবাসীর একটাই প্রশ্ন, ফালাকাটার রাস্তায় দেখা সেই ছায়া আদৌ কী, আর কবে কাটবে এই আতঙ্ক?

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

চিকেন মাটন ভুলে যাবেন! বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলের ডিম বিরিয়ানি

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

NRS হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?