চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা: ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে মজুত করে রাখা বোমা ফেটে (Bomb Explosion)এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়নসুখ ১৩৬ নম্বর বুথ এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কর্মী সাইমুল শেখের (Saimul Sk.)বাড়িতে এদিন হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই সময় বাড়িতে রাজমিস্ত্রিরা দেওয়াল গাঁথুনির কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের এক কোণে আগে থেকেই দু’টি বোমা রাখা ছিল। যা আচমকাই ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কা থানার আইসি(IC) অমিত কুমার মুখার্জি সহ বিশাল পুলিশ ও কেন্দ্র বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তবে বিস্ফোরণের ঘটনার পর থেকেই সাইমুল শেখ ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পলাতক। পুলিশ বর্তমানে ওই বাড়িটি ঘিরে রেখেছে।ঠিক কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল এবং এর নেপথ্যে অন্য কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পলাতক পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণে এই বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত চালাচ্ছে ফরাক্কা থানার(Farakka P.S.) পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি থমথমে রয়েছে। পুলিশ এলাকার লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে। পলাতক কংগ্রেস নেতা ও পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ