চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাষের জমিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু কৃষকের

নিজস্ব প্রতিনিধি: চাষের জমিতে কাজ করতে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন পাম্প মেশিন। ধানের জমিতে পৌঁছনোর আগেই পথে ট্রাক এসে পিষে দিল কৃষককে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার জীবনপুর বাজারে।  এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষকের নাম মহম্মদ আবদুল হাই। ৭০ বছর বয়স তাঁর।তিনি চৌরাশি রাজুকবেড়িয়ার বাসিন্দ। মঙ্গলবার সকালে সাইকেলে একটি ছোট শ্যালো মেশিন নিয়ে ধান চাষের জমিতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন মহম্মদ আব্দুল। দেগঙ্গার জীবনপুর বাজার এলাকায় আচমকা একটি দশ চাকার ট্রাক এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন তিনি।এরপর তাঁকে পিষে দিয়ে চলে যায় ওই ট্রাক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গেই দৃশ্য দেখে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে থাকেন তাঁরা।

ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ওই ব্যক্তি আসছিলেন সাইকেলে। একটা মেশিনও ছিল। পাম্প মেশিন। চাষবাসের সঙ্গে যুক্ত তিনি। ট্রাকটা যাওয়ার সময় ধাক্কা মেরে দেয়। লোকটা একেবারে গাড়ির তলায় গিয়ে পড়ে। সেখানেই শেষ।’ স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় বেপরোয়া গতিতে প্রায় সময় গাড়ি চলাচল করে। বেপরোয়া গতির জেরে যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করেছে তারা। ঘটনার পর থেকে চালক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ