ভরা বর্ষা কই! রুক্ষ জমি ভেজাতে কিনতে হচ্ছে দেড় হাজার টাকার জল

এই চিত্র বীরভূম জেলার। ট্যাঙ্ক ভর্তি জল কিনে জমির ফসলে দিচ্ছেন তাঁরা। আমন ধান চাষ বাঁচাতে এই অভিনব পন্থাই বেছে নিয়েছেন চাষিরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভরা বর্ষা (MONSOON)  পড়ে যাওয়ার কথা। তবুও তেমন বৃষ্টির (RAIN) দেখা নেই। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। এখনও দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ। চড়া রোদ। বৃষ্টির দেখা মিললেও তা অত্যন্ত কম। ১ জুন থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি ৪৫ শতাংশ কম। এই অবস্থায় মাথায় হাত পড়েছে চাষিদের (FARMERS)। জমির ফসল বাঁচাতে টাকা দিয়ে কিনছেন জল (WATER)।

এই চিত্র বীরভূম জেলার। ট্যাঙ্ক ভর্তি জল কিনে জমির ফসলে দিচ্ছেন তাঁরা। আমন ধান চাষ বাঁচাতে এই অভিনব পন্থাই বেছে নিয়েছেন চাষিরা। ট্রাক্টর- ট্যাঙ্কে করে জল কিনে নিয়ে আসতে বাধ্য হচ্ছেন তাঁরা। প্রতি ট্যাঙ্কে খরচ প্রায় দেড় হাজার টাকা (MONEY)। এই এক ট্যাঙ্ক জল শেষ হয়ে যায় এক কাঠা জমিতেই।

বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর, চাপানগরিয়া গ্রামের ঘটনা। চাষিরা জানাচ্ছেন, আগে দেখা যেত ধানগাছে হাওয়া খেলার অপরূপ দৃশ্য। সেই জায়গায় এখন যেন ধূ ধূ জমি। বীজতলা বাঁচাতে কিনতে হচ্ছে জল। তাঁরা বলছেন, চাষ করতে ইতিমধ্যেই অনেকে ধার করে টাকা জোগাড় করেছেন। বৃষ্টিপাত তেমন না হলে বড়সড় লোকসান হয়ে যাবে। আপাতত অন্য কোনও উপায় না পেয়ে টাকা জোগাড় করে কিনতে হচ্ছে জল। তবে তা স্থায়ী সমাধান নয়। পাট চাষেও রয়েছে ক্ষতির আশঙ্কা। এই অবস্থায় প্রশাসনের মুখাপেক্ষী তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাষিদের সবরকম ভাবে সাহায্য করবে প্রশাসন। অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর অগাস্টের দিকে হতে পারে বৃষ্টি।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ