কৃষিজমি দখল করার অভিযোগ, মাছের ভেড়ি তৈরি করেন মানস ভুঁইয়া!‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এখন বিজেপি সরকার গঠন হয়েছে। আর সরকার গঠনের পর গত সরকারের নেতা–কর্মী থেকে শুরু করে মন্ত্রীদের নামে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। আর সেইসব অভিযোগ সামনে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। এবার রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। কৃষিজমি দখল করে মাছের ভেড়ি তৈরি করার মতো গুরুতর অভিযোগ উঠল সবংয়ের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মানস ভুঁইয়া।

এদিকে এই অভিযোগ উঠতেই সাংবাদিক বৈঠক ডাকেন মানস ভুঁইয়া। সেখানে প্রাক্তন সেচমন্ত্রী জানান, তিনি শেখ শাহজাহান নন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে প্রকাশ্যে দু’হাজার বার কান ধরে ওঠবস করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই ঘটনার পুনরায় তদন্ত করারও আহ্বান জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর বিরুদ্ধে একটি গভীর রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে। অথচ গ্রামবাসীদের একাংশের দাবি, জোর করে কৃষিজমি হস্তগত করেন মানস ভুঁইয়া এবং সেখানে মাছের ভেড়ি তৈরি করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তাঁরা এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তখন আদালত জমি ফেরতের নির্দেশ দেয়। কিন্তু প্রশাসন আদালতের সেই রায় মানছে না।

অন্যদিকে এইসব অভিযোগ সামনে আসতেই মানস ভুঁইয়ার সাফাই, রামভদ্রপুর এলাকার ওই জলাজমি নিয়ে গ্রামেরই দু’‌পক্ষের মধ্যে বিবাদ ছিল। একপক্ষ চেয়েছিলেন মাছের ভেড়ি করতে, অন্যপক্ষ সেখানে চাষ করতে চেয়েছিলেন। সিপিএমের নেতৃত্বেই তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছিলেন। প্রশাসনিক হস্তক্ষেপে সব পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি সম্পূর্ণ মিটে যায়। এই বিষয়ে আদালতেরও নির্দেশ রয়েছে এবং মামলার চূড়ান্ত রায়দানওহয়ে গিয়েছে। এই সমগ্র বিষয়ের সঙ্গে তিনি বা তাঁর দল কোনওভাবেই জড়িত নন। এখনকার মুখ্যমন্ত্রীও জানেন যে তিনি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।

এছাড়া পশ্চিম মেদিনীপুরের সবং থানার রামভদ্রপুর গ্রামের কৃষকরা আজ, শুক্রবার জমি ফেরতের আশায় সোজা পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁথির বাসভবন ‘শান্তিকুঞ্জ’র সামনে। তাঁদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি অভিযোগপত্র তুলে দেওয়া। কৃষকদের এখন অভিযোগ, ২০২১ সাল থেকে নিজেদের জমি ফেরত চাইতে গেলে তাঁদের থানায় ডেকে হুমকি দেওয়া হয়েছিল। সাদা কাগজে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছিল। এমনকী তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয়েছিল।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা