‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

চোরবাগানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক কালিয়ার। পেশায় তাঁর স্বামী ক্যাব চালক। মাইকে প্যান্ডেল ভেঙে পড়ার ঘোষণার দায়ে কালিয়াকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান বিপর্যয়ের পর থেকেই যারা মণ্ডপ ভেঙে পড়ার ঘোষণা করেছিলেন, তাঁদের খোঁজ শুরু করেছিল পুলিশ। অবশেষে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ঘোষক সেন্টু ওরফে সঞ্জীব রাহাকে গ্রেফতার করে পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় আরও এক ঘোষক বাবু মজুমদার ওরফে কালিয়াকে। তবে স্বামী গ্রেফতার হতেই মুখ খুললেন কালিয়ার স্ত্রী কোয়েল। তাঁর দাবি, দুর্ঘটনার পর কালিয়াকে নাকি ২৭ অক্টোবর পর্যন্ত লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছিল ক্লাবেরই কয়েকজন সদস্য। ঠিক কী জানিয়েছেন কোয়েল?

তাঁর দাবি, চোরবাগানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক কালিয়ার। পেশায় তাঁর স্বামী ক্যাব চালক। মাইকে প্যান্ডেল ভেঙে পড়ার ঘোষণার দায়ে কালিয়াকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মাইকে ঘোষণার দায়িত্বে কোনভাবেই থাকতে পারেন না কালিয়া। কারণ, কালিয়া গুছিয়ে কথাই বলতে পারেন না। অথচ শোনা গিয়েছে, দুর্ঘটনার সময় ক্লাবের তরফ থেকেই তাঁকে মণ্ডপ ভেঙে পড়ার ঘোষণা দিতে বলা হয়েছিল। বিপদ বাড়তে পারে, সেই আশঙ্কা থেকে কালিয়া মাইকে ঘোষণা দেন। আর পদপিষ্টের ঘটনার পর তিনি কিছুক্ষণের জন্যে ভারিতে গিয়েছিলেন। তারপর উদ্ধারকাজের জন্যে বেরিয়ে যান। ফোন ফেলে যান বাড়িতেই।

পরদিন সকালে স্ত্রী কালিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি স্ত্রীকে জানান, তাঁকে ২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছে ক্লাবের কয়েকজন সদস্য। সেইমতোই গা ঢাকা দিয়েছিলেন কালিয়া বলে দাবি স্ত্রী কোয়েলের। যদিও কালিয়া বেশিদিন লুকিয়ে থাকতে পারেননি, তাই বৃহস্পতিবার থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। তবে এই ঘটনার পর তাঁকেও নানারকমভাবে হেনস্তার শিকার হতে হয়েছে বলে দাবি কোয়েলের। বাপের বাড়ি মুর্শিদাবাদে গিয়েও তিনি নিস্তার পাননি। তাঁর ভাইকে তুলে নিয়ে যায় পুলিশ। তাই এখন ঘটনার তদন্তের পরেই জানা যাবে যে, কালিয়া সত্যি আত্মগোপন করেছিলেন নাকি লুকিয়েছিলেন?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা