মায়ের মুখে বিষ ঢেলেছিল বাবা, শিশুকন্যার বয়ানে খুনের রহস্যভেদ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : জিয়াগঞ্জে গৃহবধূ হত্যার ঘটনায় রহস্যভেদ করে ফেলল পুলিশ। কীভাবে জানেন। একরত্তি শিশুর বয়ানই যাবতীয় রহস্যভেদ করে দিল। শিশুটির বয়ানের ওপর ভিত্তি করেই তদন্তকারীরা জানতে পারে, মায়ের মুখে বিষ ঢেলে দিয়েছিলেন বাবা। সেই থেকেই মৃত্যু হয় গৃহবধূর।

পুলিশ সূত্রে খবর, চার বছর আগে সাগরদিঘির দস্তুরহাট গ্রামে রুকসানা খাতুনের সঙ্গে বিয়ে হয় নেশকাতুন ইসলাম নামে এক যুবকের। রুকসানা তখন জিয়াগঞ্জের শ্রীপত সিংহ কলেজে পড়াশোনা করতেন। রুকসানা শিশুকন্যাকে সঙ্গে নিয়ে নিজের গ্রামের বাড়িতে থাকতেন। নেশকাতুন সৌদি আরবে কাজ করতেন। কিছুটা সময়ে সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরেন নেশকাতুন। এরপর স্বামীর সঙ্গে জিয়াগঞ্জে চলে আসেন রুকসানা। গত রবিবার স্বাভাবিক মৃত্যু হয় রুকসানার। তদন্তকারীরা প্রথমে বোঝা করছিলেন, আচমকা কীভাবে রুকসানার মৃত্যু হল। এরপর শিশুকন্যা তদন্তকারীদের জানায়, মাকে মারধর করে তার বাবা গলা টিপে ধরেছিলেন। এরপর কিছু একটা ঢেলে দেওয়া হয়েছিল। তারপরই তদন্তকারীরা জানতে পারে, রুকসানার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। সেই থেকেই মৃত্যু হয়েছে।

গোটা ঘটনায় অভিযুক্ত নেশকাতুন ও তার পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রুকসানার পরিবারের সদস্যরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিয়েতে প্রচুর পণ দেওয়া হয়েছিল। তবু আরও টাকা আদায়ের দাবিতে রুকসানাকে চাপ দেওয়া হত। সম্প্রতি নতুন একটি মোটরবাইক আদায়ের জন্য বায়না করতে শুরু করেন নেশকাতুন। এরপরই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত