সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের মামালার তদন্তে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এনআইএ সূত্রে খবর, এই ঘটনায় গ্রেফতার হওয়া অহিদুল মোল্লার সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতেই শওকত মোল্লার বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। তবে তল্লাশির সময় বাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক। এরপর তার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি শুরু করে এনআইএ। ইতিমধ্যেই আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরানকে। 

তদন্তকারীরা শওকত মোল্লার ছেলের ক্যাফে এবং একটি পার্টি অফিসেও যান। শওকতের বাড়ি থেকে কিছুটা দূরে মৌখালি ব্রিজ সংলগ্ন ‘অরণ্যের কূলে’ নামের একটি রেস্টুরেন্টেও তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, ওই রেস্টুরেন্টের মালিক ইমরান মোল্লা। প্রাক্তন বিধায়কের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি একাধিক নথি ও তথ্য সংগ্রহ করছেন এনআইএ আধিকারিকরা।

বিস্তারিত আসছে….

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?