পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রীয়ের ওপর অত্যাচার চালাত প্রবীর দুর্লভ। প্রতিদিনই চোখের সামনে পুত্রবধূকে নির্যাতিত হতে দেখতেন বৃদ্ধ। শুক্রবার ছেলেকে বাধা দিতে গিয়েছিলেন। পুত্রবধূকে বাঁচাতে গিয়েই খুন হলেন বছর ৫৫-র সাধন দুর্লভ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বারুইহুদার দুর্লভপাড়ায়। অভিযুক্ত ছেলে প্রবীর দুর্লভকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, প্রায়দিনই নেশা করে থাকত প্রবীর। নেশা করে এসে স্ত্রীয়ের ওপর নির্যাতন করত। বাবার সামনেই চলত নির্যাতন। শুক্রবারও নেশা করে বাড়িতে ফিরে স্ত্রীকে বেধড়ক মারধর করতে শুরু করে অভিযুক্ত প্রবীর। এদিন বাধ্য হয়ে ছেলে প্রবীরকে চড় মারেন বৃদ্ধ সাধনবাবু। বাবার হাতে মার খেয়ে মাথায় রাগ চেপে যায়। পুত্রবধূকে বাঁচাতে ছুটে এসে ছেলেকে চড় মেরেছিলেন। এরপরেই ক্ষিপ্ত হয়ে বাবার ছুরির কোপ বসিয়ে দেয় সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাধনবাবু। পুত্রবধূ বৃদ্ধকে এই অবস্থায় দেখে চিৎকার করেন। প্রতিবেশীরা ছুটে আসে। তাঁরাই সাধনবাবুকে উদ্ধার করে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই খবর যায় থানায়। খবর পেয়েই পুলিশ অভিযু্ক্ত প্রবীরকে আটক করেছে। সেই সময়ও অভিযুক্ত নেশাগ্রস্থ ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনমজুরের কাজ কের প্রবীর দুর্লভ। সবসময়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকে সে। দিনমজুর করে রোজগার করার বেশিরভাগটাই নষ্ট করত নেশার পিছনে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে পুলিশ। কেন বাবার ওপর আচমকা হামলা চালিয়েছে, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন