মায়ের মন্দিরে জায়গা পেলেন না মান্না দে!

তিনিই কি আজ জায়গা পেলেন না মায়ের মন্দিরে? কোথাও কি উহ্য থাকলেন? অন্যান্য বছর হলে তাঁকে নিয়ে কত আড়ম্বর থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপান্বিতা কালীপুজো আজ (KALI PUJA)। আর মান্না দে (MANNA DEY) গেয়েছিলেন, ‘আমায় একটু জায়গা দাও/ মায়ের মন্দিরে বসি’। সেই তিনিই জায়গা পেলেন না। অবাক হচ্ছেন? প্রখ্যাত সঙ্গীত শিল্পীর আজ প্রয়াণ দিবস।

পুজো, আলো, বাজি আর আড়ম্বরে কোথাও যেন আজ তিনি হারিয়ে গেলেন। অথচ, তিনি কতজনের অন্দরমহলে। সেই তিনিই কি আজ জায়গা পেলেন না মায়ের মন্দিরে? ‘কফি হাউসের সেই আড্ডাটা’র আড্ডাবাজ আজ কোথাও কি উহ্য থাকলেন?

অন্যান্য বছর হলে তাঁকে নিয়ে কত আড়ম্বর থাকে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর কত ছবি, কত গান। তবে এই বছর আজ কালীপুজো। আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন তিনি। ‘মুকুট’ ছেড়ে ‘রাজা’ হয়েছিলেন চির উজ্জ্বল।

বাঙালি ভুলে গেল সেই নস্টালজিয়া! তাই বাঙালির মনে নাড়া দিতে চেয়ে কটাক্ষ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী। তাঁর নাম দীপ মাইতি। এই নেট নাগরিক লিখেছেন, ‘মান্না দে শেষমেশ কোনও মন্দিরে বসার জায়গা পেলে কেউ একটু খবর দেবেন…’।

উল্লেখ্য, তাঁর শ্যামা সঙ্গীতই বা এইদিনে সে ভাবে শোনা গেল কোথায়? রাজ্যবাসীর অনেকেই মেতে থাকলেন উৎসবে। একটা সেলিব্রেশনের দিন পেলেই হয়। হয় তো না কি? দীপাবলি’তে এটুকু অন্ধকার রয়েই গেল। আর সেই অন্ধকার আলোর ফুলকি দিয়ে দেখালেন নেট নাগরিক দীপ। প্রদীপটা উস্কে দিলেন আরও।

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!