হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: হাসপাতালের সামনে অনুষ্ঠান বাড়ির বড় পাত্রে নিয়ে আসা হয়েছে এক হাজার রসগোল্লা ও পান্তুয়া। সঙ্গে শতাধিক জলের বোতল। পাশাপাশি রয়েছে সাঁজোয়া গাড়ি, ব্যান্ড পার্টি। কিছুটা এগিয়ে যেতেই পুরো বিষয় পরিষ্কার হল। সাজোয়া গাড়ির দিকে ফুটফুটে কন্যা সন্তানকে(New Born Baby) নিয়ে এগিয়ে আসছেন জনি মাহাতো ও সদ্য মা হওয়া লিপিকা মাহাতো। সঙ্গে রয়েছেন তাদের পরিজনেরা। আসলে কন্যা সন্তান হওয়ার আনন্দেই তারা আত্মহারা হয়ে গিয়েছে। তবে বাইরে যে তার শ্বশুরবাড়ির লোকেরা এত কিছু কান্ড ঘটাচ্ছে তা ঘুনাক্ষরেও টেন পায়নি সদ্য মা হওয়া লিপিকা ।

তাই বাইরে বেরিয়ে এসব কাণ্ড দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন তিনি। হাসপাতাল চত্বরে থাকা রোগীর আত্মীয় সাধারণ মানুষকে যেমন মিষ্টি ও জল খাওয়ানো হচ্ছে তার শ্বশুরবাড়ির তরফে তেমনি সাজোয়া গাড়ি ব্যান্ড তাশা সহকারে সদ্যজাত মেয়েকে অভ্যর্থনা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ‘মেয়েরা বর্তমান সময়ে ছেলেদের থেকে কোন অংশে কম নয় ।তারা শিক্ষা ,চাকরি সহ সমস্ত দিকে এগিয়ে চলেছে ।

পুরুষ ও মহিলার বলে সমাজে কোন বিভেদ রাখা উচিত নয়।দেশের রাষ্ট্রপতিও একজন মহিলা। তাই মেয়েদের যত্ন নিতে হবে এই বার্তা দিতেই পরিবারের তরফে এই আয়োজন করা হয়েছে বলে জানান লিপিকার পরিজনেরা। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কন্যা সন্তান হওয়ায় পরিবারের লাঞ্ছনা গঞ্জনা জুটেছে সদ্যজাত মায়ের কপালে। অনেকের সংসারও ভেঙেছে। তবে ব্যতিক্রমী এই পরিবারের ভূমিকায় খুশি হাসপাতাল চত্বরে থাকা সাধারণ রোগীর আত্মীয়রাও।

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা