এই মুহূর্তে

বাংলাদেশ পাচারের আগে প্রচুর পরিমাণে ফেনসিডিল সিরাপ ধরা পড়ল

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: আন্তঃরাজ্য তরল মাদক পাচারকারী চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর পুলিশ। ৩৯৮ বোতল ফেনসিডিল সহ চক্রের অন্যতম পাণ্ডাকে নাকা চেকিং এর সময় বাঙ্গুর এভিনিউ(Bangur Avenue) থেকে গ্রেফতার করল পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় নাকা চেকিং এর সময় বাঙুর এভিনিউ ক্রসিং- এ একটি সন্দেহজনক গাড়িকে আটকায় লেকটাউন থানার পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ দেখতে পায় পুলিশ। ব্যাগ দুটোর মধ্যে ১০০ এম এল ওজনের ১৯৯ টি করে মোট ৩৯৮ বোতল ফেনসিডিল দেখতে পায় পুলিশ।

গাড়ির চালক অভয় কুমার সিং পুলিশকে কোন ভ্যালিড কাগজ দেখাতে না পারলে তাকে লেকটাউন থানায়(Laketown P.S.) নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ সময় ধৃত চালক জানায় কলকাতার গিরিশ পার্ক অঞ্চল থেকে সে এই মাল নিয়ে বনগাঁর (Banga) গাইঘাটা অঞ্চলে ডেলিভারি করতে যাচ্ছিল। ধৃতকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃত অভয় কুমার সিং এর বাড়ি ঝাড়খন্ডের ছাতরা জেলায়। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত সেটা খতিয়ে দেখছে পুলিশ। উওর কলকাতার গিরিশ পার্কের(Girish Park) কোন জায়গা থেকে এত পরিমানে কাশির সিরাপ ফেন্সিডিল বনগাঁতে কোথায় যাচ্ছিল এবং কেন যাচ্ছিল তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে ফেনসিডিল পাচারের সময় পরপর ধরা পড়ার ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ সহ ভারত থেকে প্রতিনিয়ত ফেনসিডিল কাশির সিরাপ বাংলাদেশে পাচারের বিষয়ে সক্রিয় হয়ে উঠেছে একদল পাচারকারী।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ