‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য মানুষের উপর থেকে করের বোঝা কমানো। নতুন করে অতিরিক্ত কর চাপিয়ে নয়, অন্য পথে রাজস্ব বাড়ানোর কথাই ভাবছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বেশ কিছুদিন আগেই। তবে কোন দফতর পাবেন তিনি তাই নিয়েই চলছিল জল্পনা। আজ, বুধবার সমস্ত জল্পনার অবসান ঘটেছে। রাজ্যের অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। আর সেই দফতর পেয়েই একমিনিটও বিলম্ব করেননি তিনি। সোজা অর্থ দফতরে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেন স্বপন দাশগুপ্ত। রাজ্য চালানোর নিরিখে খুবই গুরুত্বপূর্ণ এই দফতর। তাই সবটা ভালো করে বুঝে নিয়েছেন রাসবিহারীর বিধায়ক। তারপরেই সাংবাদিক সম্মেলন করেন স্বপন দাশগুপ্ত।

আরও পডুন: মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কর বাড়িয়ে মানুষের উপর বোঝা চাপাব না। কর বৃদ্ধি করলেই রাজস্ব বাড়বে তেমনটা নয়। এই থিওরিটা ভুল। রাজস্ব বাড়ানোটা চ্যালেঞ্জ আমার কাছে। অন্য পথে সেই চেষ্টা করব। এমনও দেখা গিয়েছে কর কমিয়ে দিয়ে রাজস্ব বেড়েছে। কিছু জিনিস আপডেট করব। সার্কেল রেট বাড়ানো হবে। আগামিকাল, বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাব। শিলিগুড়িতে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলব। তাদের সমস্যার কথা শুনব। সেই সমস্যার সমাধানের চেষ্টা করব।’

যদিও রাজ্য় বাজেটে কী কী চমক রয়েছে সেই বিষয়ে কিছুই খোলসা করে এদিন বলেননি অর্থমন্ত্রী। জিএসটি নিয়ে স্বপন দাশগুপ্ত বলেন, ‘দেখুন, রাজ্যের এখন আয় বলতে মদ ও পেট্রল-ডিজেল থেকে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। জিএসটি লাগুর পর থেকে সবটাই নির্ধারণ করে কাউন্সিল। রাজ্য শুধু জিএসটি আদায়ের জন্য মুনাফাটা পায়। তাই সেই দিকটাও দেখতে হবে আমাদের।’ তিনি আরও বলেন, ‘যে সব ওয়েলফেয়ার স্কিম আছে, সেগুলি তখনই ভাল ভাবে চলবে যখন রাজ্যের রেভিনিউ ঠিক থাকবে। উৎপাদন ঠিক মতো হবে। অর্থনীতি যখন বাড়বে।’

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, মাঝে ১৫ বছরের ব্যবধান, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের